হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায় ই-মেল (e-mail) মারফত হুমকি বার্তা পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি তবে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Sponsored

মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল-এ দাবি করা হয়, কলকাতার সিটি সিভিল কোর্টে (City Civil Court) বোমা রাখা হয়েছে। এই ইমেল পাওয়ার পরেই গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। এর পরে স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। আরও পড়ুন: বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ
অন্যদিকে, বোমাতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল আদালতেও (Asansol Court)। পুলিশ জানিয়েছে, বোমা রাখা আছে বলে মঙ্গলবার সকালে জেলা জজের কাছে একটা ই-মেল আসে। তারপরেই জেলা ও দায়রা জজ আদালত খালি করে দেওয়া হয়। এখানেও স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।
এছাড়াও, বহরমপুর ও চুঁচুড়াতেও একইভাবে ছড়িয়েছে বোমাতঙ্ক। এদিন সকালে প্রধান বিচারপতির কাছে এইরকম হুমকি মেল আসে। তারপরেই পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। তবে এখনও উদ্ধার হয়নি সন্দেহজনক কিছু। তবে একই দিনে একাধিক জায়গাতে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
