ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক অধিবেশন হল। ছিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায় (Mala Ray), মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ তৃণমূল কাউন্সিলরেরা (TMC Councillor)। মাসিক বিকল্প অধিবেশনে মুলতবি প্রস্তাব পেশ করা হয়েছে।
Sponsored

স্মরণকালে এমন ঘটনা কলকাতা পুরসভায় (KMC) এই ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। অভিযোগ, অধিবেশন কক্ষে তালা দেওয়ায় ভিতরে ঢুকতেই পারলেন না চেয়ারপার্সন, মেয়র-সহ কাউন্সিলররা। খোদ মালা রায় অনুরোধ করলেও অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়া হয়নি। শেষে অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাব রুমে সভা করেন চেয়ারপার্সন (Chairperson)। সেই ক্লাব ঘরে সভা করার মতো কোনও পরিকাঠামোই নেই। আসনবিন্যাস থেকে মাইকের ব্যবস্থা- কিছুই ছিল না। কাউন্সিলরেরা নিজেরাই চেয়ার-টেবিল সরিয়ে ঘরটিকে অধিবেশনের মতো সাজিয়ে নেন। এর পরে সভা শুরু হয়। মাইক ছাড়াই বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষরা।
এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন মালা। বলেন, “আমি তালা খুলে দেওয়ার কথা বলে পাঠিয়েছিলাম। অধিবেশন করব। আমরা প্রত্যেকেই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু এখনও সেই তালা খোলা হয়নি। তাই আমরা এখানে অধিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি। বাকি কথা পরে জানাব।“
মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সরকার সরকারের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নির্ধারিত সময়ে পুরসভার নির্বাচন হবে।“ অধিবেশন কক্ষ না খোলার বিষয়ে ক্ষোভ উগরে ফিরহাদ বলেন, “বার বার চেষ্টার পরেও বোঝাতে পারি নি। এই অবস্থা দুঃখের, অপমানের। কাউন্সিলরদের অভিনন্দন গণতন্ত্র অধিকার রক্ষার আন্দোলন এ যোগ দেওয়ার জন্য। মানুষের জন্য কাজ করতে হবে।“
তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী উষ্মা প্রকাশ করে বলেন, “হতে পারে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু পুরসভা এখনও বৈধ। ডিসেম্বর মাস পর্যন্ত তার বৈধতা রয়েছে। পুরসভার অধিবেশনে সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কাজ হয়, আলোচনা হয়। তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগে এমনটা কখনও হয়নি।“
এদিকে এদিন কালীঘাটে দলীয় কাউন্সিলর নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
