বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win BJP) মাত্রাছাড়া উল্লাস। একাধিক জায়গাতে তৃণমূলের (TMC Party Office) পার্টি অফিসে ভাঙচুর ও নেতা-কর্মীদের উপরে হামলার অভিযোগ সামনে আসছে। একাধিক জায়গাতে উত্তরপ্রদেশের মত বুলডোজার এনে মিছিল করে ভাঙছে বাড়ি-ঘর। এবার এই নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার (CP Ajay Nanda) অজয় নন্দা। বুধবার লালবাজারে সাংবাদিক বৈঠকে কলকাতার তিনি স্পষ্ট জানান, বিজয় মিছিলের নামে কোনওভাবেই বুলডোজার ব্যবহার করা যাবে না। শহরজুড়ে শান্তি বজায় রাখতে এবং ভয়ের পরিবেশ দূর করতে পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। আরও পড়ুন: নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের
Sponsored

পুলিশ কমিশনার বলেন, সমস্যা হলে পুলিশকে ফোন করে জানাতে হবে। ভোটের দিন অনেক ফোন পেয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে। ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। ২৪০টি কুইক রেসপন্স টিম কাজ করছে কলকাতায়। তাছাড়া খোলা রয়েছে কন্ট্রোল রুমও। যে কোনও ধরণের বিজয় মিছিল বা শোভাযাত্রার জন্য পুলিশের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া মিছিল বের করলে তা তৎক্ষণাৎ বন্ধ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, সম্প্রতি মিছিলে বুলডোজার ব্যবহার শুরু হয়েছে তা বরদাস্ত হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। পুলিশ কমিশনার জানান, যাঁরা ব্যবহার করছে শুধু তাদের না, এই দায় বর্তাবে বুলডোজারের মালিকেরও। যিনি এই জাতীয় যন্ত্র ভাড়া দিচ্ছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মেশিন সিজ করা হবে। মিছিল বাতিল করে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে একাধিক দোকান ভাঙার অভিযোগ উঠেছে। গোটা চত্বর জুড়ে রীতিমতো তাণ্ডব চালানোর ছবি ভাইরাল। এখানে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে কারণ এদিন সেখানে একাধিক পুলিশের উপস্থিতি নজরে এসেছে। নগরপাল যদিও জানিয়েছেন তদন্ত চলছে। যাঁরা সেখানে ছিলেন, সেই পুলিশ কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনও হুমকি দেওয়া হলে বা হিংসার পরিবেশ তৈরি করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। CAPF-এর সঙ্গে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে লালবাজারের তরফে। এখনও অবধি ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া স্পেশাল ড্রাইভ চলছে। কোনও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
