Site Logo

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

EBBS Desk·
নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 
নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই শহরে ২০টি ‘পিঙ্ক বুথ’ করার চিন্তাভাবনা করা হয়েছিল। যেখানে ডিউটিতে থাকবেন শুধুই মহিলা পুলিশকর্মীরা। যে কোনও বিপদে মহিলাদের পাশে থাকবে বিশেষ পিঙ্ক টিম। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই বুথ উদ্বোধন করলেন কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকেরা। এই উদ্যোগ শনিবার থেকে কার্যকর হতে চলেছে। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি লিখেছেন, ''গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের শহরের নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ আজ থেকে দুটি উদ্যোগ চালু করছে। প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পিঙ্ক বুথ চালু করা হবে এবং আজ থেকে এই বুথ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরের মহিলারা এই বুথগুলিতে যেকোনো সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সাথে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কয়েকটি 'শাইনিং' (আমি নামকরণ করেছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহলদারি টিম রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে। ই.এম. বাইপাস এবং রাতের বেলায় কর্মরত মহিলাদের ব্যবহৃত রাস্তাগুলিতে টহল দেবে এই টিম। রাতভর থাকবে নজরদারি। কলকাতা বেশ কয়েক বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হয়েছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য নতুন উদ্যোগ সেই ধারা বজায় রাখতে সাহায্য করবে।'' প্রসঙ্গত, কলকাতার ১০টি ট্রাফিক ও পুলিশ ডিভিশনে দু’টি করে পিঙ্ক বুথ থাকবে। শহরের ব্যস্ততম ও জরুরি মোড়ে এই বুথগুলি থাকবে। প্রতিটি বুথে এক মহিলা অফিসার-ইন-চার্জ ও তাঁর নেতৃত্বে ৩ থেকে ৫ জন মহিলা পুলিশকর্মী থাকবেন। রাতভর চলবে নজরদারি ও টহলদারি। এদিন পাঁচটি গাড়ি উদ্বোধন করে পুলিশ। কলকাতা পুলিশের শক্তি বাহিনীর নাম বদলে করা হল ‘শাইনিং’। সেই নামেই স্টিকার লাগানো পাঁচটি গাড়ি পথে নামানো হয়েছে। - - - - - - -  

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →