পুলিশের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু না করার গুজব ভিত্তিহীন, জানাল লালবাজার

ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু নিয়ে বিভ্রান্তির মুখে কলকাতা পুলিশ(kolkata police)। পুলিশ কোনও ডোমিসাইল সার্টিফিকেট(Domicile Certificate) ইস্যু করছে না, সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল দাবিকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়ে দিল পুলিশ। জানিয়ে দেওয়া হল জরুরি ভিত্তিতে ডোমিসাইল সার্টিফিকেট(Domicile Certificate) দেওয়ার ক্ষেত্রে তাদের কোনও সক্রিয় ভূমিকা নেই।
Sponsored

কলকাতা পুলিশের(kolkata police) তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, জরুরি ভিত্তিতে ডোমিসাইল শংসাপত্র (Domicile Certificate)প্রদানের ক্ষেত্রে কলকাতা পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছে। পুলিশ শুধুমাত্র যাচাই-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা বা প্রক্রিয়ার সঙ্গে কলকাতা পুলিশের কোনও যোগ নেই। সাফ জানানো হয়েছে কলকাতা পুলিশ কাউকে কোনও ডোমিসাইল শংসাপত্র দেয়নি। এরপরেও কোনরকম ভুয়ো প্রচার দেখলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে লালবাজার। সরকারি নিয়মকানুন অনুযায়ী তথ্য যাচাই করে নেওয়া উচিত। অযথা আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা যে কোনমতেই বরদাস্ত করা হবে না সেই কথাও জানিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠিও পাঠিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত।
সেই শংসাপত্র পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে ইস্যু হতে হবে। রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা এবং তার পরের সংশোধনী অনুযায়ী পশ্চিমবঙ্গে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয়। নিয়ম মেনে জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা জারি শংসাপত্র একমাত্র গ্রহণযোগ্য।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
