Site Logo

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

EBBS Desk·
মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। পরীক্ষা শেষের ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)। প্রথম দশে ১৩১ জন। অন্যান্য বারের মতো এবারেও ফল প্রকাশিত হতে দেখা গেল কলকাতাকে টেক্কা দিয়ে মাধ্যমিকের জেলার জয়জয়কার।

Sponsored

Sranchi In Article

এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন ২৩ জন। উত্তর দিনাজপুর জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। এছাড়াও মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছেন ১১ জন, বীরভূম থেকে ৬ জন, বাঁকুড়া জেলা থেকে ১৪ জন, নদিয়া থেকে ৩, আলিপুরদুয়ারের ২ পরীক্ষার্থী, হুগলি থেকে ৯ জন, হাওড়া থেকে ৪ জন, জলপাইগুড়ি থেকে ১ জন কৃতি জায়গা করে নিয়েছেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকেও সাফল্য এসেছে। প্রথম দশে কলকাতা জায়গা পেল না। ৬৯৮ নম্বর পেয়ে প্রথম উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির অভিরূপ ভদ্র। মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী নিজের সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন মাকে। বলেছেন, "ঘড়ি ধরে পড়াশোনা করিনি তবে নিয়ম মেনে রুটিন মেনে পড়েছে। এতটা প্রত্যাশা করিনি। উচ্চ মাধ্যমিকের জন্য আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে।"

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →