Site Logo

তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত ২

EBBS Desk·
তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত ২

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন। আর সেই রাজনৈতিক লড়াইয়ে সব দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি (TMC-BJP Conflict)। এর মধ্যে শনিবার কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে দু'জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Sponsored

Sranchi In Article

তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনের অভিযোগ, একটি কমন সভাস্থলে তৃণমূলের দলীয় পতাকা ঢেকে দেওয়া হয়। এলাকার বিভন্ন স্থানেও তৃণমূলের পতাকা ঢেকে বিজেপির পতাকা লাগান হচ্ছিল। তাতে প্রতিবাদ করাতেই তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপির কর্মীরা। আরও পড়ুন: বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

Sponsored

Merlin In Article

অন্যদিকে, বিজেপির দাবি শনিবার মৎস্যজীবীদের নিয়ে বিজেপি একটি সভার আয়োজন করেছিল। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল নস্কর অভিযোগ করেন, সভা চলাকালীন তৃণমূলের কিছু কর্মী সেখানে গিয়ে হামলা চালান। এতে বিজেপি কর্মী সুজিত সরকার গুরুতর আহত হন এবং তাঁকে কুলতলী থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →