Site Logo

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে...”

EBBS DESK·
ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে...”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেখানেই তাঁর দাবি, শুধু বৃহস্পতিবারই নয়, ভোটের আগে এ রাজ্যে ১৫ দিন থাকবেনও। তাঁর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাল তৃণমূল (TMC)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “দম থাকলে বলুন ভোটের ফল বেরনোর পর একটা দিন বাংলায় থাকব।“

Sponsored

Sranchi In Article

নন্দীগ্রামে পায়ের চলার মাটি নেই বুঝতে পেরে এবার ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন বিজেপির (BJP) বিদায়ী বিধায়ক শুভেন্দু। এদিন রোড শো করে মনোনয়ন জমা দিতে যান তিনি। সেই শোভাযাত্রায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কায়দায় ট্যাবলো থেকে ফুলের পাপড়ি ছুড়তে থাকেন দুজন। সঙ্গে কার্টুন সেজে বেশ কিছুজন ছিলেন সেই মিছিলে। দেখে স্থানীয়রা বলেন, ফ্যান্সি  ড্রেস শো না প্রার্থীর মনোননয় জমা বোঝা যাচ্ছে না। রোড শো-এর আগে হাজরা মোড়ে সভা করেন শাহ।

সেখানে শাহ বলেন, “ভোটের আগে ১৫ দিন আমি পশ্চিমবঙ্গেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।“
আরও খবরকালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

নির্বাচনের আগে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেন বিজেপির দিল্লির নেতারা। কিন্তু ভোটের পরে গেরুয়া শিবিরের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আর এলাকায় দেখা যায় না- এই অভিযোগ শাসকদল-সহ এলাকার বাসিন্দাদেরও। সেই বিষয় টেনেই অমিত শাহের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেন কুণাল (Kunal Ghosh)। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “ভোটের আগে যতদিন ইচ্ছে থাকুন। তবে দম থাকলে বলুন ভোটের ফল বেরনোর পর একটা দিন বাংলায় থাকব।“

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

23h ago

More from শিরোনাম

View All →