Site Logo

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

EBBS Desk·
ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) এবং মুখপাত্র ঋজু দত্ত(Riju Dutta)। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা আইনি মিছিলকে আপত্তিকরভাবে কালিমালিপ্ত করেছে বলে অভিযোগ কুণালের। এর বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া কথাও জানালেন।

Sponsored

Sranchi In Article

রবিবার কুণাল (Kunal Ghosh) বিভিন্ন সংবাদমাধ্যমকে কড়া বার্তা দেন। বলেন,"নির্বাচন কমিশন বিজেপির দলদাস, দালাল, এজেন্ট বিজেপির আরও একটা পার্টি অফিস, নির্বাচন কমিশনের অফিস, হোয়াটসঅ্যাপ কমিশন ডায়মন্ড হারবার সংক্রান্ত একটা ভিডিও দিল সেটা আপনারা ব্যবহার করলেন। সেটা এমনভাবে তুলে ধরা হল যেন তৃণমূলের মিছিল থেকে অনৈতিকভাবে বেআইনি মিছিল করে কাউকে ভয় দেখানো হচ্ছে। যে যা দিচ্ছে আপনারা দেখাচ্ছেন। যা যাচ্ছে তাঁর সঙ্গে তো আমাদের বক্তব্যটাও যেতে পারে।"

কুণাল আরও বলেন,"গোটা ভিডিওতে ভয় দেখানোর লক্ষণ নেই। রাত দশটা পর্যন্ত প্রচার অনুমোদিত। মোটরবাইকের যে মিছিলটা ৯ টা পঞ্চাশের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে জয় বাংলা, খেলা হবে ধ্বনি দেওয়া হয়েছে। এগুলো আমাদের স্লোগান। জয় বাংলা শুনলেই বাংলা বিরোধীদের একটা আতঙ্ক তৈরি হয়। অনুমোদিত মিছিলে জয় বাংলা স্লোগানের পর নির্বাচন কমিশন তা বিজেপির হয়ে প্রচার করছেন তা লজ্জার এবং দুর্ভাগ্যজনক। এক তরফা ভিডিওটি চালিয়ে দিলেন। মোটরবাইক তো সেই সময় অ্যালাউড। আমাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা আইনি মিছিলকে আপত্তিকরভাবে কালিমালিপ্ত করেছে। আমরা সতর্ক থাকছি, ব্যবস্থা নিচ্ছি।"

গেরুয়া শিবিরকে একহাত নিয়ে কুণাল আরও বলেন,"বিজেপির দালাল নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই যখন ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজার্ভার বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে দেখা করেন এবং সেটা ফাঁস হয় সেটা তো আপনারা প্রচারে আনেন না, ব্যবস্থা নেন না, তদন্ত করেন না। মন্দির বাজার এলাকায় টাকা বিলি করতে গিয়ে বিজেপির কর্মীরা ধরা পড়েছেন, বিজেপির মুখোশ খুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সব সাসপেনশন। পুলিশ সরাও, আমাদের পেটোয়া পুলিশ বসাও। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করতে এখন প্রচারেও নেমে পড়ছে।"

বেছে বেছে বদলা নেওয়া প্রসঙ্গে মোদিকে ধুয়ে দিয়ে কুণাল বলেন, "কথাবার্তার সীমা মাত্রা ছাড়াচ্ছে। উন্নাও, হাথরস, হয়েছে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?কোন বদলা নিয়েছেন।?"

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →