মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম বিকৃত উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ কুণালের

আইএসএল জট কাটাতে পারেনি এআইএফএফ(AIFF)। শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার আইএসএলের দিনক্ষণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh mandaviya)। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সঠিক উচ্চারণই করতে পারলেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের (Mohun Bagan-East bengal) নাম। যা নিয়ে মান্ডব্যকে কটাক্ষ করলেন মোহনবাগানের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Sponsored

মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পাশে বসে আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কোন দল গুলি খেলবে সেটা বলতে গিয়েই মোহনবাগান, ইস্টবেঙ্গলের নাম নিতে হয় তাঁকে। বাংলা তথা ভারতের গর্ব মোহনবাগান ইস্টবেঙ্গল। কিন্ত মনসুখ মান্ডব্য বলেন মোহনবেগান, ইস্টবেগান। একজন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শুধু ভুল উচ্চারণই করলেন না। কোটি কোটি মানুষের ভালোবাসা আবেগকেও অসম্মান করলেন।
Sponsored

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখে মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে পারছেন না। শতাব্দী প্রাচীন দুই ক্লাব। জাতীয় ক্লাব মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। এই নামগুলো তিনি জানেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ভারতবর্ষের ফুটবলকে উজ্জ্বল করেছেন। এরা বাংলার মনীষীদের অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানেন না। এদের দেখে রাখুন চিনে রাখুন। এরা বাংলা বাঙালীর নিজের হতে পারেন না। ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার নাম জানলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
