Site Logo

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

EBBS DESK·
এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই । কিন্তু তার মধ্যেই একশ্রেণির নেটিজেন রাহুলের রাজনৈতিক মতাদর্শকে তুলে ধরে তাঁর মৃত্যু নিয়ে উল্লাস করছেন। এর তীব্র সমালোচনা করে নিজের স্যোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে কড়া পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Ghosh)। ”একটা ছেলে এভাবে দুর্ঘটনায় মারা গেল, তাকে নিয়ে যারা অসভ্যতা করছে, তাদের জুতিয়ে সিধে করা উচিত। এর থেকে নরম কিছু লেখা গেল না”- তীব্র নিন্দা কুণালের।

Sponsored

Sranchi In Article

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, অভিনেতা রাহুল অত্যন্ত পছন্দ ছিলেন কুণালের। তাঁর প্রযোজিত ছবি ‘বালুকাবেলা ডট কম’-এ অভিনয়ও করেছেন রাহুল (Rahul Arunaday Banerjee)। তাঁর মৃত্যু সংবাদ পাওয়ার পরেই স্যোশাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। তবে এই সৌজন্য দেখাননি অনেকেই। রাহুলের মৃত্যুর খবরের পরেই তাঁর বামপন্থী রাজনৈতিক বিশ্বাসকে নিশানা করে রীতিমতো অশ্রাব্য ভাষায় আক্রমণ ও ‘উল্লাস’ করতে দেখা যায় এক শ্রেণি নেট নাগরিককে।

এই প্রবণতা দেখে ক্ষোভ চেপে রাখেননি কুণাল। তীব্র ভাষায় ধুয়ে দেন তিনি। লেখেন,
“রাহুলের অকালমৃত্যুর পর যারা ওঁর রাজনৈতিক বিশ্বাসকে জড়িয়ে তাকে আক্রমণ করে ফেস বুকে পোস্ট বা কমেন্ট করছে, সেগুলো জানোয়ারের অধম। রাহুল বামপন্থী হতেই পারে। ও কারুর পাকা ধানে মই দিতে যায়নি। ছেলেটি ভালো অভিনেতা, শক্তিশালী লেখক। কিছু কৃমি, কীটের জন্য সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাচ্ছে। একটা ছেলে এভাবে দুর্ঘটনায় মারা গেল, তাকে নিয়ে যারা অসভ্যতা করছে, তাদের জুতিয়ে সিধে করা উচিত। এর থেকে নরম কিছু লেখা গেল না।”

কুণালের কথায়, "আমার ছবির নায়ক ছিল রাহুল। সেখান থেকেই আলাপ। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু ও আমার খুব পছন্দের অভিনেতা ছিল।" যে রাজনৈতিক সৌজন্য তৃণমূল প্রার্থী দেখালেন, তা দেখাতে পারলেন না অনেক স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →