রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু বৃহস্পতিবারের অভিভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। বিরোধীদের অভিযোগ, এটি নিরপেক্ষ সাংবিধানিক অভিভাষণের চেয়ে অনেক বেশি রাজনৈতিক দলিল। এবার রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা দিলেন তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, “পরিষদীয় নিয়ম মেনে পাঁচটি সংশোধনী জমা দিয়েছি।“ এখন রাজ্যপাল উত্তর দেন কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছে বেলেঘাটার বিধায়ক।
Sponsored

সোমবার, বিধানসভায় বাজেট পেশ। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী রাজ্যপালের (Governor) ভাষণে সরকারের আগামী দিনের নীতিগত রূপরেখা তুলে ধরার কথা। কিন্তু বিরোধীদের অভিযোগ এবারের ভাষণে প্রশাসনিক কর্মপরিকল্পনার চেয়ে রাজনৈতিক বক্তব্যই বেশি জায়গা পেয়েছে। অধিবেশনের সূচনায় রাজ্যপালের এই ভাষণ লিখে দেয় সরকারপক্ষ। কাজেই সেখানে সরকারের বক্তব্য এবং মনোভাব প্রতিফলিত হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সাধারণত প্রশাসনিক বিষয়গুলিকেই তুলে ধরা হয় ভাষণে। সরাসরি রাজনৈতিক ভাষ্য এড়িয়ে চলা হয়। কারণ রাজ্যপাল পদটি সমস্ত দলমতের ঊর্ধ্বে। তবে এবারের রাজ্যপাল রবির ভাষণ ঘিরে প্রশ্ন, এটি সরকারের নীতিপত্র, না বিজেপির নির্বাচনী ইস্তাহারের সম্প্রসারিত সংস্করণ?
আরও খবর: সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি
Sponsored

এবার সেই ভাষণের উপর বিরোধীদলের বিধায়ক হিসেবে পাঁচটি সংশোধনী জমা দিয়েছেন কুণাল। সেই ছবি পোস্ট করে নিজের স্যোশাল মিডিয়াতে কুণাল লেখেন, “বিধানসভা। মহামান্য রাজ্যপালের ভাষণের উপর বিধায়ক হিসেবে, বলা ভালো বিরোধীপক্ষের বিধায়ক হিসেবে পরিষদীয় নিয়ম মেনে পাঁচটি সংশোধনী জমা দিয়েছি। এখন দেখার বিষয় সরকারপক্ষ এগুলি গ্রহণ/অন্তর্ভুক্ত করতে দেন কিনা।“
Sponsored

এর আগে রবির ভাষণ নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন কুণাল (Kunal Ghosh)। রাজ্যপালের ভাষণে যখন স্পষ্ট বলা হয়েছে নারী, শিশু এবং সমাজের প্রান্তিক মানুষের বিরুদ্ধে অত্যাচারের ক্ষেত্রে সরকারের অবস্থান হবে ‘শূন্য সহনশীলতা’, তখন সেই নীতি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? এই প্রশ্ন তুলে কার্যত বর্তমান বিজেপি সরকারকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এখন সরকার তাঁর এই সংশোধনী গ্রহণ করেন কি না- সেটাই দেখার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
