Site Logo

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

EBBS DESK·
ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে সংবাদমাধ্যমের ডেস্কের কর্মীদের হয়ে দাবিতে সরব বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বক্তব্যে তিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) অনুরোধ করেন, সংবাদ মাধ্যমের (News Media) ডেস্কে কাজ করা সংবাদকর্মীদেরও (Journalist) এই স্কিমে অন্তর্ভুক্ত করা হোক।

Sponsored

Sranchi In Article

অত্যন্ত দক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত কুণাল ঘোষ। এখনও তিনি বিভিন্ন জায়গায় লেখালেখি করেন। রাজ্যের বর্তমান অর্থমন্ত্রীও স্বপন দাশগুপ্ত একসময় সাংবাদিকতা করতেন। এবারের বাজেটে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পাঁচ হাজার টাকা মাসিক পেনশন বরাদ্দ করেছে শুভেন্দু অধিকারী সরকার। এদিন বিধানসভার বাজেট অধিবেশনে এক বিধায়ক-সাংবাদিকের আবেদন আরেক প্রাক্তন সাংবাদিক (Journalist) তথা মন্ত্রীর প্রতি আবেদন করেন, সেই পেনশন অ্যাক্রিডেয়েশন কার্ড থাকা রিপোর্টারদের পাশাপাশি যেন ডেস্কের সংবাদকর্মীরাও পান।

Sponsored

Merlin In Article

কুণালের কথায়, সরকারি ক্ষেত্রে প্রবেশের সুবিধার জন্য একটি কার্ড রিপোর্টারদের (Reporter) দেওয়া হয়। ওঁরা যে রকম খবর সংগ্রহ করে নিয়ে আসেন, তেমন ডেস্কে বসে সংবাদপত্র বা চ্যানেলটা চালান ডেস্কের সংবাদকর্মীরা। সুতরাং যদি কার্ডের ভিত্তিতে পেনশনের ব্যবস্থা করা হয়, অর্থাৎ শুধু অ্যাক্রিডেয়েশন কার্ড (Accreditation Card) থাকা সাংবাদিকরাই যদি পেনশন পান- তাহলে আরেকটা অংশ যাঁরা সংবাদকর্মী তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

Sponsored

Shyam Sundar In Article

বক্তব্যের সময় কুণাল উল্লেখ করেন, "মাননীয় অর্থমন্ত্রী আপনিও একসময় সাংবাদিকতা করেছেন। এই বিষয়টি আপনাকে ভেবে দেখার অনুরোধ করব।" বিধানসভায় দাঁড়িয়েও নিজের ফিল্ডের লোকেদের বিধায়ক কুণাল ঘোষ মনে রাখায় আপ্লুত সংবাদকর্মীরা।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →