IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle Jamieson) । রাজস্থানের ১৫ বছরের তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) আউট করার পর দিল্লির পেসার যেইভাবে আগ্রাসী ভঙ্গিতে উৎযাপন করেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত আইপিএল গভর্নিং কাউন্সিলও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং জেমিসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
Sponsored

প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই বৈভবকে ফিরিয়ে দেন জেমিসন। উইকেট নেওয়ার পর তিনি তরুণ ব্যাটারের সামনে গিয়ে আক্রমণাত্মক মুখভঙ্গি করেন, হাততালি দিয়ে তাকে লক্ষ্য করে উচ্ছ্বাস দেখান। এই আচরণকে আইপিএলের আচরণবিধি লঙ্ঘন বলে মনে করা হয়। ক্রিকেটার ও দলীয় কর্মকর্তাদের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে কাইল জেমিসনকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং সতর্কও করা হয়েছে। এই ধারায় ম্যাচ চলাকালীন এমন কোনও ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ, যা অন্য খেলোয়াড়কে অপমান করতে পারে বা উত্তেজনা বাড়াতে পারে।
ম্যাচ রেফারি রাজীব শেঠের (Match Referee Rajiv Seth) দেওয়া শাস্তি জেমিসন মেনে নিয়েছেন এবং নিজের ভুলও স্বীকার করেছেন। তবে এই ঘটনা ঘিরে ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে একজন ১৫ বছরের উঠতি ক্রিকেটারের বিরুদ্ধে এমন আগ্রাসী আচরণ কতটা গ্রহণযোগ্য? অনেকেই মনে করছেন, প্রতিভাবান তরুণদের প্রতি সিনিয়র ক্রিকেটারদের আরও সংযত ও দায়িত্বশীল হওয়া উচিত।
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
