ডিউটিতে রয়েছেন, মোবাইলে চোখ নয়- শনিবার স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে কর্তব্যরত পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের এই নির্দেশ দিল লালবাজার (Lalbazar)। শনিবার স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য-সহ ভিভিআইপি, ভিআইপিরা। সেই কারণে পুলিশের নজর যেন থাকে আশপাশে; মোবাইল ফোনের স্ক্রিনে নয়।
মোবাইলে চোখ নয়, নজর রাখুন অনুষ্ঠানে: রেড রোডে কর্তব্যরত পুলিশ আধিকারিক-কর্মীদের নির্দেশ লালবাজারের
শনিবার স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য-সহ ভিভিআইপি, ভিআইপিরা।
Sponsored

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনে কড়া নজর রেখে পুলিশ প্রশাসন। জঙ্গি হানার বিষয়ে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। কারণ এবিষয়ে কলকাতা পুলিশকে সতর্ক করছেন গোয়েন্দারা। সেই কারণে সতর্ক লালবাজার। কারণ, অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, স্বাধীনতা দিবসের ডিউটিতে থাকাকালীন সেলফি তোলেন, মোবাইল দেখেন অনেক কর্তব্যরত পুলিশকর্মী-অফিসার। কেউ আবার প্যারেডের ছবি তুলে তা সোশাল মিডিয়ায় শেয়ার করায় ব্যস্ত থাকেন।
সেই বিষয়ে এবার অত্যন্ত সতর্ক লালবাজার। থানা ও ট্রাফিক গার্ডের ওসি (OC) এবং অন্য পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিকদের মাধ্যমে ডিউটিতে থাকা পুলিশকর্মী ও অফিসাদের নির্দেশ পাঠানো হয়েছে, রেড রোডের (Red Road) ডিউটিতে গিয়ে তাঁরা যেন সাধারণ দর্শকদের মতো মোবাইলে ব্যস্ত না থাকেন, ছবি বা ভিডিও তোলায় মন না দেন।
ডিউটিরত পুলিশকর্মী ও অফিসাদের কাজ রেড রোডের আইন শৃঙ্খলারক্ষা এবং কড়া নজরদারি। তাঁরা যেনসেই দিকেই নজর রাখেন। অতিথি ও দর্শকদের উপর নজর রাখেন। অতীতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে চলে যেতেই দর্শকরা রাস্তায় নেমে আসেন। এবার লালবাজারের নির্দেশ, অনুষ্ঠানের শেষ পর্যন্ত কোনও দর্শক যেন রেড রোডে নেমে না আসেন সেই দিকে কড়া নজর রাখতে হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













