ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আপাতত রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, ভারী বৃষ্টির ফলে ভূমিধসের কারণে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার এই এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক (NH-44) অবরুদ্ধ হয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে ‘X’ হ্যান্ডেলে পরিস্থিতির উন্নতি না হওয়া এবং জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত NH-44 দিয়ে যাত্রীদের যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোন রকম যাত্রা শুরুর আগে ট্রাফিক পুলিশের অফিসিয়াল ‘X’ এবং ফেসবুক পেজের মাধ্যমে বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
Sponsored

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (NH-44) বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টির কারণে দুদিক থেকেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জম্মু পুলিশের তরফে TCU জম্মু (0191-2459048, 0191-2740550, 9419147732, 103), শ্রীনগর (0194-2450022, 2485396, 18001807091, 103) ও TCU রামবানের ( 9419993745/ 1800-180-7043) সাথে যোগাযোগ করার কথাও বলে দেওয়া হয়েছে। পীর পাঞ্জাল পর্বতমালায় অবস্থিত রাম্বান জেলাটি বেশ ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে ভূমিধস প্রায়শই যান চলাচল বন্ধ করে দেয় এবং সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থাগুলোর জন্য এই সময়টা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরও পড়ুন: একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
এমতাবস্থায়, সোমবার সন্ধ্যায় যান চলাচল স্থগিত রাখার বিষয়টি কাশ্মীরে জ্বালানি, খাদ্যসামগ্রী এবং চিকিৎসাসামগ্রীসহ অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সাধারণত এই ধরনের অচলাবস্থার সময় জরুরি পরিষেবা ও সামগ্রী পরিবহনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয় প্রশাসনের তরফে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
