Site Logo

হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! 'বাড়াবাড়ি' নিরাপত্তা সিংঘম-পরিচালকের

EBBS Desk·
হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! 'বাড়াবাড়ি' নিরাপত্তা সিংঘম-পরিচালকের

খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল সিংঘম-পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে (Film director Rohit Shetty)। ইতিমধ্যেই হামলার দায় শিকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang)। তদন্তে সহযোগিতা করছেন রোহিত। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

Sponsored

Sranchi In Article

তদন্তে রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর থেকে পাঁচজনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের নাম আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সমর্থ শিবশরণ পোমাজি, সিদ্ধার্থ দীপক জেনপুরে এবং স্বপ্নিল সকত। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, রোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং অভিযুক্ত শুভম লোঙ্কার। এঁরাই বেশ কিছুদিন ধরে পরিচালককে খুনের ছক কষেছিলেন।

Sponsored

Merlin In Article

ঘটনার তদন্তে মুম্বই পুলিশকে সহযোগিতা করছেন সিংঘম-পরিচালক। ইতিমধ্যেই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এই হামলার পর পরিচালকের বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, রোহিত শেট্টি ইন্ডাস্ট্রির সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের বাড়িতে না আসার পরামর্শও দিয়েছেন। এমনকী, রোহিত নিজের বেশ কিছু কাজও বাতিল করেছেন। তবে রোহিত বা টিমের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →