Site Logo

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

EBBS Desk·
বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World Cup)কয়েক সপ্তাহ আগে ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোট পেলেন লিও মেসি এবং গোলরক্ষক এমি মার্টিনেজ। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় মাঠ ছাড়লেন মেসি (Lionel Messi )যা চিন্তা বাড়াল কোচ স্কালোনির।

Sponsored

Sranchi In Article

বৃষ্টিভেজা মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে খেলছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে ৬-৪ গোলে জয় পায় ইন্টার মায়ামি। কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি চর্চায় মেসির(Lionel Messi )চোট যা নিয়ে নীল সাদা ভক্তদের মনে প্রবল আশঙ্কা। ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎই তাঁকে বাঁ-পায়ের পিছনের অংশ ধরে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরই তাঁকে তুলে নেওয়া হয়

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাননি। দ্রুত মাঠ থেকে উঠে যান। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের মধ্যে।যদিও মায়ামি কর্তৃপক্ষও মেসির চোট নিয়ে কিছু জানায়নি।

ম্যাচের পর মায়ামি কোচ গিলেরমো হয়োস বলেছেন, ‘‘আমাদের কাছে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে মেসিকে দেখে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি।’’

ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলায় খেলার সময় চোট পেলেন এমি মার্টিনেজ। এবার ৪৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের ট্রফি জিতেছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মানির ফ্রেইবার্গকে হারিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মার্টিনেজ। মেসির সঙ্গে তাঁর চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে আর্জেন্টিনা দলের।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →