লোকসভায় শুক্রবারও অনুপস্থিত মোদি: স্পিকারের যুক্তিতে কটাক্ষ মহুয়ার

রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দিতে শুক্রবারও লোকসভায় অনুপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajyasabha) তিনি যে জবাবী ভাষণ দিয়েছিলেন তার জেরে শুক্রবার প্রতিবাদে সামিল হয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, নিজের ভাষণের কংগ্রেসকে অপমান করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবাদে শুক্রবার লোকসভায় (Loksabha) প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সংসদরা। সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা (Om Birla, Speaker)।
বুধবার বিকালে রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। বিরোধীদের প্রতিবাদের জেরে লোকসভায় উপস্থিত থাকলেও তিনি চুপ করে থাকতে বাধ্য হন। এরপর বৃহস্পতিবার তিনি রাজ্যসভার রাষ্ট্রপতির ভাষনের জবাবী ভাষণ দেন। অন্যদিকে স্পিকার ওম বিড়লা (Om Birla, Speaker) জানান, তিনি প্রধানমন্ত্রীকে লোকসভায় (Loksabha) আসতে নিষেধ করেছিলেন। তিনি দাবি করেন, তাঁর কাছে বিশ্বস্ত সূত্রে খবর ছিল বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত যাবেন এবং অপ্রত্যাশিত বিক্ষোভ দেখাবেন। স্পিকার নিজে এমন বিক্ষোভ আগে দেখেছেন। তাই তিনি প্রধানমন্ত্রীকে লোকসভায় যেতে বারণ করেন।
স্পষ্টতই, বুধবার যেভাবে কংগ্রেস ও বিরোধীদের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রী চেয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্পিকার বক্তব্যে সেই বিক্ষোভেরই উল্লেখ ছিল, তাতে কোন সন্দেহ ছিল না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেখানেই প্রশ্ন তোলেন, লোকসভায় এলে কি প্রধানমন্ত্রীকে কামড়ে দিতেন মহিলা সংসদরা।
অথচ রাজ্যসভায় বিক্ষোভ না চলায় ভাষণ দিতে গিয়ে মোদী বেশিরভাগটাই কংগ্রেসের নিন্দা করে কাটিয়ে দেন। তাতেই ক্ষুব্ধ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন, ৯৭ মিনিটের বক্তব্যে নরেন্দ্র মোদি শুধুমাত্র ১০০ বছর ৭৫ বছরের পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। আর ২ কিলো গালিগালাজ করেছেন। এমনিতে তাঁর বক্তব্যের জবাব দেবার কোনও প্রয়োজন নেই। কিন্তু তিনি যে অপমানজনক কথা বলেছেন তার প্রতিবাদ অবশ্যই হবে। আরও পড়ুন : মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই জ্বলছে মনিপুর: বিক্ষোভ কুকি জনজাতির রাজ্যসভার বিরোধী দলনেতার কথার সূত্র ধরেই শুক্রবার লোকসভার অধিবেশনের শুরু থেকেই বিক্ষোভে সামিল কংগ্রেস ও বিরোধী সাংসদরা। যার ফলে বেলা ১১ টায় লোকসভার (Loksabha) অধিবেশন শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই স্পিকার অধিবেশন মুলতুবি (adjourned) করে দেন। সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি থাকবে। - - -NDA Spokesperson says Modiji didn’t come to Lok Sabha due to risk of women MPs biting him.
— Mahua Moitra (@MahuaMoitra) February 6, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
