Site Logo

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

EBBS Desk·
পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক অপরাধের ইতিহাস, শুধু তাই নয়, আট রাজ্যে মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে তাঁর নাম কিন্তু পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন গেরুয়া রাজ্যের প্রাক্তন কাউন্সিলর। মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur crime) ৪০০-র বেশি চুরির অভিযোগে অভিযুক্ত এক আন্তঃরাজ্য অপরাধীকে ধরতে গিয়ে রীতিমত নাজেহাল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত টানা ৫ ঘণ্টা জলের নিচে লুকিয়ে পদ্মের ডাঁটি (Lotus stem breathing) দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন। অবশেষে ডুবুরির সাহায্যে তাঁকে ধরা হয়।

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর, জবলপুর থেকে একটি ট্রেনের এসি কোচ থেকে এক মহিলার পার্স চুরি করে পালাচ্ছিলেন অভিযুক্ত। পুলিশের হাত থেকে বাঁচতে সিহোরা স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে একটি পানা পুকুরে ঝাঁপ দেন তিনি। রাতের অন্ধকার ও পুকুরে ঘন শ্যাওলা থাকায় সহজেই পুলিশের চোখ এড়িয়ে যান তিনি কিন্তু পুলিশ রাতেই ডুবুরি ডেকে অপারেশন শুরু করে। প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায়, অভিযুক্ত পদ্মের ফাঁপা ডাঁটি মুখে লাগিয়ে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছিলেন। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর তাঁকে খুঁজে বের করা হয়। আরও পড়ুন: ১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

গ্রেফতারের পরেও অভিযুক্ত নিজের নাম বদলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একটি পুরনো ছবির মাধ্যমে আসল পরিচয় সামনে এলে জানা যায়, তিনি উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা হরবিন্দর সিং ওরফে সানি। ২০১৭ সালে সে হলদৌর নগর নিকায় থেকে নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে ৭০ লক্ষ টাকার বেশি মূল্যের হীরে-জহরত উদ্ধার হয়েছিল তাঁর থেকে। অবন্তিকা এক্সপ্রেস থেকে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ও বিপুল পরিমাণ নগদ অর্থও চুরি করেছিলেন যোগীরাজ্যের এই বাসিন্দা।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →