LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, মিড ডে মিলে যাতে কোনও রকম গ্যাসের সংকট না দেখা যায় তার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করে শিক্ষামন্ত্রীর অভিযোগ, এই ব্যর্থতা কার্যত কেন্দ্র সরকারের। তাঁর কথায়, "এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর নীতি নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলেই স্কুলের মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পেও গ্যাসের অভাব দেখা যাচ্ছে সারা দেশে, যার সরাসরি প্রভাব পড়তে পারে শিশুদের পুষ্টির উপর।"
Sponsored

বুধবার এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মিড ডে মিল প্রকল্পে গ্যাস সরবরাহের ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সুরক্ষায় কার্যকর নীতি গ্রহণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তারই ফলস্বরূপ এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে। আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার
তবে এই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে দাবি করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনিক স্তরে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল কর্মসূচিতে কোনওভাবেই গ্যাসের অভাব না দেখা দেয়।
শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—পড়ুয়াদের খাবার পরিবেশন যেন কোনওভাবেই ব্যাহত না হয়। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্রাত্য বসুর দাবি, এই পদক্ষেপ আরও একবার প্রমাণ করল যে সংকটের সময় সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পগুলিকে সচল রাখতে কেন্দ্রের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
