Site Logo

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

EBBS Desk·
IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল চৌধরির ঝোড়ো ইনিংসের সাহায্য ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছিল লখনউ(LSG)।

Sponsored

Sranchi In Article

শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়েছে নাইটরা। জয়ের ধারা ধরে রাখতে দলে কিছু বদল করতে পারে কেকেআর । লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হতে পারে পাথিরানার (Matheesha Pathirana)।

আইপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলোয়াড় রাখা যায়। তাই পাথিরানাকে(Matheesha Pathirana) খেলাতে গেলে একজন বিদেশিকে বাদ দিতেই হবে।প্রশ্ন হল, পাথিরানাকে কার জায়গা খেলানো হবে! একটাই অপশন থাকছে- রোভম্যান পাওয়াল। কিন্তু পাওয়ালকে বসালে এখন ব্যাটিং-এ চাপ পড়বে। নিউজিল্যান্ড ক্রিকেটার রাচীন রবীন্দ্রকে এবার সাইফার্টের বদলে খেলানোর ভাবনাচিন্তা করছে কেকেআর ম্যানেজমেন্ট।

বাকি দলে খুব একটা বদলের সম্ভাবনা নেই। রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু, অনুকূল, রমনদীপ সিংহদের নিয়েই নামবে কেকেআর। কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাকেও দেখা যাবে দলে। সাত ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার নীচে আছে কেকেআর। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে লখনউ। পন্থদের ব্যাটিং ফ্লপ করছে প্রতি ম্য়াচেই।

কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →