- - - - -সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের ভালো ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) February 2, 2026
কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বারের মতোই কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রতিবিধানের সঙ্গেই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি শেষ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE)। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের জন্য এলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শুভেচ্ছাবার্তাও।
এবছর মাধ্যমিকে (Madhyamik Exam) মোট পরীক্ষার্থী ৯৭১৩৪০। তার মধ্যে ৫৪৪৬০৬ ছাত্রী, ৪২৬৭৩৩ ছাত্র, ১ জন রূপান্তরকামী। পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় ২ লক্ষ পরীক্ষার্থী বেড়েছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। কন্ট্রোল রুম খুলেছে মধ্যশিক্ষা পর্ষদও। সেখান থেকে দেওয়া হয়েছে একাধিক যোগাযোগের নম্বরও। ১৫টি রুটে অতিরিক্ত কুড়িটি বাস চালানোর কথা জানিয়েছে রাজ্যে পরিবহণ দফতর। ১০.৪৫টা থেকে শুরু হবে প্রশ্ন বিতরণ। ১১টা থেকে শুরু পরীক্ষা। ২টা পর্যন্ত চলবে পরীক্ষা। ২৬৮২টি স্কুলে পরীক্ষা হবে। মূল পরীক্ষাকেন্দ্র ৯৪৫টি। উপ-কেন্দ্র ১৭৩৭টি।
আরও পড়ুন : রাত পোহালেই মাধ্যমিক! প্রশ্নফাঁস রুখতে কড়া পর্ষদ, পরীক্ষার্থীদের সহায়তায় পথে পুলিশ
পরীক্ষা শুরুর আগে নিজের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী (Chief Minister) জানিয়েছেন, সকল মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের ভালো ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ হোক।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
2d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
2d ago







