Site Logo

ফের বিমান দুর্ঘটনার আতঙ্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী

EBBS Desk·
ফের বিমান দুর্ঘটনার আতঙ্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী

বিমান দুর্ঘটনা যেন ভারতের পিছু ছাড়ছে না। একের পর এক হেভিওয়েট, ভিআইপিদের ব্যক্তিগত চপার কতখানি বিপদ সঙ্কুল পরিস্থিতিতে যাতায়াত করছে, ফের একবার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে (Madhyapradesh)। এবার মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav) হেলিকপ্টার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচলো রবিবার।

Sponsored

Sranchi In Article

রবিবার মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) রাজ্যের খান্ডোয়া  (Khandwa) জেলায় লাডলি বেহেনা যোজনা প্রকল্প বিলির অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানে পংধানা এলাকায় অনুষ্ঠান সেরে নিজের চপারে ফেরার সময় এই বিপত্তি ঘটে।

আরও পড়ুন : স্মরণে সমীর পুততুণ্ড: পিডিএস নেতার স্মরণ সভায় বাংলার রাজনৈতিক সৌজন্যের নজির

হেলিকপ্টারটি ওড়ার সময় আচমকাই ভারসাম্য হারায়। এবং পিছন দিকে চলে যেতে থাকে। এই দৃশ্য দেখে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তাঁরা চিৎকার করতে শুরু করেন। যদিও চপার চালক কোনওমতে বিমানটিকে ফের অবতরণ করিয়ে বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা করেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। ঘটনায় বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →