Site Logo

বিশ্বকাপ জিতে বিয়ে করলেন হার্দিক! বাইশ গজে জমজমাট রোম্যান্স

EBBS Desk·
বিশ্বকাপ জিতে বিয়ে করলেন হার্দিক! বাইশ গজে জমজমাট রোম্যান্স

টি২০ বিশ্বকাপ জয়ের রাতেই মাহিমার (Mahieka Sharma) সঙ্গে প্রেমে সিলমোহর দিয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর চলল দেদার ফটো শুট। হার্দিক-মাহিকার জমজমাট রোম্যান্সের সাক্ষী থাকল মোতেরা। ভাইরাল হয়েছে মাঠে তাঁদের চুম্বনের মুহূর্তও। কথায় কথায় মাহিকাকে(Mahieka Sharma) ‘স্ত্রী’ বলেও উল্লেখ করেন পাণ্ডিয়া (Hardik Pandya)। হার্দিক বলেই দিলেন, আমার ‘স্ত্রী’ পাশে না থাকলে এসব কিছুই সম্ভবই হত না। আমি সত্যিই খুব খুশি।

Sponsored

Sranchi In Article

বেশ কয়েক মাস ধরেই হার্দিকের সঙ্গে সর্বত্র দেখা যাচ্ছে মাহিকাকে। তাঁর প্রেম নিয়ে চলছিল তুমুল চর্চা। কিন্ত ইতিমধ্যেই তাঁরা বিয়েও সেরে ফেলেছেন! সেই জল্পনা উস্কে দিলেন হার্দিক স্বয়ং। ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, ‘‘মাহিকা যবে থেকে আমার জীবনে এসেছে, তবে থেকে সব কিছুই ভাল হচ্ছে। তার পর থেকে আমি শুধু সামনে এগিয়ে চলেছি। মাহিকার কথা আলাদা করে না বললেই নয়। আমার স্ত্রী পাশে না থাকলে এ সব সম্ভবই হত না। আমি সত্যিই খুব খুশি।’’

নতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের সব দায়িত্ব পালন করেন পাণ্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে অগস্ত্য খেলা দেখতে দেখা গিয়েছিল মাহিকা শর্মার সঙ্গে। মাহিকার কোলে অগস্ত্যর ছবি নেটদুনিয়ায় ভাইরাল। মাহিকা কিন্ত স্নেহের পরশে আগলে রাখছেন মাহিকা। এই দৃশ্য সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। নেটিজেনরা প্রশংসা করেছেন মাহিকার।

২০২৪ সালে বিবাহবিচ্ছেদের অগস্ত্য থাকে নাতাশার কাছেই। বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে যোগাযোগ রাখেন পাণ্ডিয়া। তাঁদের দু’জনকে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। হার্দিকের উপহার দেওয়া ল্যান্ডরোভার এসইউভিটির দাম প্রায় ৪ কোটি টাকা। মুম্বইয়ের এক ডিলারশিপ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছে। দাবি, হার্দিক নাকি তাদের থেকেই ডিফেন্ডারটি কিনেছেন। যা ইতোমধ্যে অগস্ত্য ও নাতাশার নামে নথিভুক্ত, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →