রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার, বারাসত, জলপাইগুড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের এসপি-দের। সোমবার, স্বরাষ্ট্র দফতরের পুলিশ সার্ভিস সেলের তরফে নির্দেশিকায় আইপিএস (IPS) এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পদমর্যাদার আধিকারিকের বদলি ও পদোন্নতির তালিকা প্রকাশিত হয়েছে ৷
Sponsored

বিধানসভা নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন বাংলায় পুলিশে (State Police) ব্যাপক রদবদল শুরু করে। পালাবদলের পর রাজ্যে প্রশাসনিক স্তরে একের পরে এক বদলি করা হচ্ছে আধিকারিকদের। এবার রাজ্য পুলিশে বিরাট পরিবর্তন একসঙ্গে সরিয়ে দেওয়া হল ১৭৯ জন আইপিএসকে। কলকাতা পুলিশ থেকে সিআইডি, এসটিএফ, আইবি এবং বিভিন্ন জেলার রেঞ্জ ডিআইজি ও আইজিপি পদে নতুন মুখ দেখা গিয়েছে।
বাঁকুড়া রেঞ্জের আইজিপি রাজেশ কুমার যাদবকে পাঠানো হয়েছে আইজিপি এসটিএফ পদে, মালদহ রেঞ্জের আইজিপি দীপনারায়ণ গোস্বামীকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে, আইজিপি ট্রাফিক পদে থাকা গৌরব শর্মা আইজিপি এসটিএফ (IGP-STF)-এর দায়িত্ব পেলেন, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ফোর) ভি. সলোমন নেশাকুমারকে আইজিপি (পার্সোনেল) পদে বদল করা হয়েছে, মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের আইজিপি (আইবি) পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়া পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, কৃষ্ণনগর, বারাসাত, দক্ষিণ দিনাজপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর,বাঁকুড়া, বীরভূম, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া, হুগলি গ্রামীন পুলিশ সুপারের বদলি হল। বীরভূমের নতুন পুলিশ সুপার হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ভি. আর. ভুনদেশ। বোলপুরের নতুন এসডিপিও হলেন অর্পিত আর প্রকাশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকও বদল হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজিপি রাজেশ কুমার যাদবকে পাঠানো হয়েছে আইজিপি এসটিএফ পদে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারির এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(আর্মড পুলিশ) পদে নিযুক্ত হচ্ছেন। পুরুলিয়ার এসপি হচ্ছেন কুমার সানি রাজ, বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। এছাড়া, দক্ষিণ দিনাজপুরের এসপি হচ্ছেন অভিষেক গুপ্তা, জলপাইগুড়ির এসপি হচ্ছেন সুজাতাকুমারী বীণাপানি, বারাসত পুলিশ জেলার এসপি হচ্ছেন জে মার্সি, বারুইপুরের এসপি হচ্ছেন অরবিন্দ কুমার আনন্দ, ডায়মন্ড হারবারের এসপি পদে যাচ্ছেন চন্দ্রশেখর বর্ধন, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার হচ্ছেন অমিত বর্মা, হুগলি গ্রামীণের পুলিশ সুপার হচ্ছেন কে. ভূষণ সিং, সৌম্যদীপ ভট্টাচার্যকে মালদা এসটিএফ-এর সুপার পদে আনা হয়েছে।
সৈয়দ ওয়াকার রাজা শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে থাকলেও তাঁর পদমর্যাদা আইজিপি করা হয়েছে। সোমা দাস মিত্র, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) থেকে হলেন আইজিপি পলিসি। অর্ণব ঘোষ হোম গার্ডের ডিআইজি পদ থেকে হলেন আইজিপি কোস্টাল সিকিউরিটি। অলোক রাজোরিয়া আইবি-র ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে হলেন আইজিপি লিগ্যাল হলেন ও প্রিয়ব্রত রায় হলেন পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের এসপি। এছাড়া কুণাল আগরওয়ালকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) , অজয় কুমার ঠাকুরের পদোন্নতি হয়ে আইজিপি, CID, সায়ক দাস পূর্ব কলকাতা পুলিশের ডিসি (নর্থ), সুবিমল পাল হলেন কলকাতা পুলিশের ডিসি (ইস্ট সাবার্বান ডিভিশন), চিন্ময় মিত্র কলকাতা পুলিশের ডিসি (রিজার্ভ ফোর্স), মণীশ জোশী কলকাতা পুলিশের ডিসি (ওয়্যারলেস), দেবরাজ দাস বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি, পল্লবতী শারন্যা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পদে দায়িত্ব পেলেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
