Site Logo

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

EBBS Desk·
ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার ভোর থেকেই বাড়ি থেকেই রাজ্যের ৭৭ গণনাকেন্দ্রের দিকে কড়া নজর তৃণমূল সভানেত্রী। পাশাপাশি, কালীঘাটের ওয়াররুম থেকে গণনাকেন্দ্রগুলির দিকে নজর রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও।

Sponsored

Sranchi In Article

নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্ট্রংরুমে নজরদারির বিষয়ে জোর দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে গণনায় কারচুপির আশঙ্কায় করেছে তৃণমূল। সেই মতো কাউন্টিং এজেন্টদের ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মমতা-অভিষেক। বারবার বলা হয়েছে, গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সাংবাদিক বৈঠকে জয় ঘোষণা না করা পর্যন্ত যেন কোনও কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র না ছাড়েন।

তৃণমূল সূত্রে খবর, এদিন সকাল থেকে প্রতিটি গণনাকেন্দ্রের দিকে নজর রেখেছেন দলনেত্রী। প্রাথমিক গণনায় দলীয় প্রার্থীরা পিছিয়ে গেলেও মনোবল যেন না ভাঙে বারবার সেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শেষ পর্যন্ত জয় তৃণমূলেরই হবে- এই আত্মবিশ্বাস নিয়েই যেন থাকেন কাউন্টিং এজেন্টরা।

কালীঘাটের ওয়াররুমে বসে পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই নজর রাখছেন অভিষেকও। প্রয়োজনীয় বার্তা পাঠাচ্ছেন এজেন্টদের। গণনায় কারচুপি হতে পারে বলে আগেই সতর্ক করেছেন তৃণমূল সেনাপতি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →