৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলায় তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে খোদ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কলকাতায় এসে কালীঘাটে মমতার সঙ্গে দেখা করেন। ইঙ্গিত মিলেছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে নতুন করে ঐক্যবদ্ধ ভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ লড়াই শুরু করবে।
Sponsored

বৈঠকের দিন নিয়ে প্রথম দিকে দোলাচল থাকলেও ৮ জুন বৈঠকের তারিখ চূড়ান্ত করা হয়। এদিকে, সোনারপুরে অভিষেকের উপর আক্রমণের ঘটনায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রথম সারির নেতারা সকলেই সমাজমাধ্যমে পোস্ট করে সরব হয়েছিলেন। বাদ যাননি রাহুল গান্ধী, অখিলেশ, খাড়্গে, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনও। অভিষেক তাঁদের সকলকেই পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। সর্বভারর্তীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে ‘সমন্বয়’ রেখেই যে তৃণমূল কংগ্রেস পরের ধাপে এগোতে চাইছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বৈঠকে কী বার্তা দেন, রাজনৈতিক মহলে এই নিয়ে চলছে জোর চর্চা। তবে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সমন্বয় বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি করে কিনা সেই দিকেই নজর আরও জোরালো হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
