শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও নিয়ন্ত্রণে ভরসা সেই বাংলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাই। অথচ নির্বাচন কমিশন এরপরেও রাজ্যের মন্ত্রী থেকে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা তুলে নিয়েছে অপরাধের অভিযোগ থাকার অজুহাতে। এই পরিস্থিতিতে ভাঙড়ের (Bhangar) বিধায়ক তথা তৃণমূল প্রার্থী শওকত মোল্লার (Saokat Molla) নিরাপত্তা তুলে নেওয়ায় তাঁর উপর হামলার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শওকতকে নিজের ডান হাত পরিচয় দিয়ে নিজের নিরাপত্তা (security) তাঁকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Sponsored

দক্ষিণ চব্বিশ পরগণার আসনগুলি জিততে তৃণমূল নেতাদের নানা ভাবে হেনস্থা করছে নির্বাচন কমিশন, যার মধ্যে শওকত মোল্লার নিরাপত্তা তুলে নেওয়া অন্যতম। এই পরিস্থিতিতে শওকতের উপর হামলা হলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, ওকে খুন করতে চায় ওরা। ওর নিরাপত্তা তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি। যদি নিরাপত্তা তুলে নিয়ে ওর প্রতি কোনও হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলব না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই। আমাকে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সঙ্গে ঝগড়া করে মরছে।
নির্বাচন কমিশন যেভাবে বিজেপি ও তার সহযোগী দলগুলির কথা মতো একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, ওই নেতাগুলো বহিরাগতদের সঙ্গে হাত মিলিয়েছে। আমাকে লড়বার ক্ষমতা নেই। ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বা হাত হই, শওকত (Saokat Molla) আমার ডানহাত এটা মাথায় রাখবেন। এদের উপর কোনও অত্যাচার আসলে আমি ছাড়ব না।
একদিকে রাজ্যে পরিযায়ী বিজেপি নেতারা নিরাপত্তার চাদরে মুড়ে বাংলার ভোটের প্রচার চালাচ্ছেন। অন্যদিকে, রাজ্যের নেতাদের নিরাপত্তা তুলে নতুন আশঙ্কা তৈরি করছে বিজেপি। সেখানেই তৃণমূল নেত্রীর আরও সতর্কবার্তা, বিজেপির নেতারা ২০ টা করে গাড়ি আর কেন্দ্রীয় বাহিনী। আর শওকতদের নিরাপত্তা তুলে নেওয়া হবে। কারণ বিজেপির ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন মানুষের জীবন নিয়ে খেলবেন না। মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না।
আরও পড়ুন : নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা
দলের নেতাকর্মীরাই বরাবর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে প্রাধান্য পেয়ে এসেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে যেখানে নিরাপত্তার অভাবে শওকত মোল্লা সেখানে নিজের নিরাপত্তা তাঁকে তুলে দেওয়ারও ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, আমার নিরাপত্তা (Chief Minister security) তুলে নিন। যদি তেমন হয় আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে আমি শওকতকে দেব। দেখি আপনারা কি করতে পারেন। আমার নিরাপত্তার দরকার নেই। আমি এসব গুণ্ডাকে ভয় পই না। আমাকে বোমা-বন্দুক মেরে কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যুও একদিন হবেই। কিন্তু বিজেপিকে আমি দেখেই ছাড়ব।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
