নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জয়ী করার বার্তা দিয়ে প্রচারে নেমেছেন জোড়াফুলের কর্মী সমর্থকরা। এবার নিজের কেন্দ্রে নির্বাচনের কৌশল সাজাতে আসরে খোদ মুখ্যমন্ত্রী। রবিবাসরীয় সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করতে চলেছেন মমতা (Mamata Banerjee)। সন্ধে সাতটা থেকে এই সভা শুরু হবে। তৃণমূল (TMC) সূত্রে খবর মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও ভবানীপুরের সমস্ত দলীয় কাউন্সিলররা।
Sponsored

গত ২০ মার্চ কালীঘাটে নির্বাচনী ইস্তেহার (TMC Election Manifesto) প্রকাশের সময় মমতা জানিয়েছিলেন, ইদের পরেই তাঁরা প্রচারে নামবেন। আর প্রথম কর্মসূচি হিসেবে নিজের কেন্দ্র ভবানীপুরকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে হোর্ডিং,ব্যানার টাঙানো শুরু হয়েছে। একদিকে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশের পাশাপাশি দিদির প্রতিশ্রুতিকেও মানুষের দরবারে তুলে ধরছেন জোড়া ফুলের কর্মীরা।হাইভোল্টেজ কেন্দ্রে যাতে বিরোধীদের প্ররোচনায় কেউ পা না দেয় সে ব্যাপারেও সতর্ক করেছে তৃণমূল নেতৃত্ব। আগামী মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি রয়েছে সুপ্রিমোর। আগামী ২৪ মার্চ একই সঙ্গে প্রচারে নামছে মমতা ও অভিষেক।উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের দুই কাণ্ডারির সভা। মমতার প্রথম মিটিং আলিপুরদুয়ারে, অভিষেক প্রথম সভা করবেন পাথরপ্রতিমায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আরও দুটো সভা করার কথা রয়েছে। সব মিলিয়ে ভোটের ময়দানে কোমর বেঁধে নামতে চলেছে রাজ্যের শাসক দল। তার আগে নিজের কেন্দ্রের জন্য দলের কর্মী-সমর্থক এবং কাউন্সিলরদের কী বার্তা দেন নেত্রী, আজ সেদিকে নজর থাকবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
