নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন করছেন একদিকে। অন্যদিকে তুলে ধরছেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। এবার মঞ্চের সভার পাশাপাশি প্রথম পদযাত্রায় (rally) হাঁটতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাক্ষী থাকবে মালদহের (Maldah) ইংরেজবাজার (Englishbajar)।
Sponsored

নির্বাচনী প্রচারে শুক্রবারে মালদহে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মালদহ বিধানসভার প্রার্থীর সমর্থনে প্রচার চালান। শনিবার মালদহে তিনটি এলাকায় জনসভা (public meeting) মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলা ১১ টায় মানিকচকে (Makinchak) প্রার্থী কবিতা মন্ডলের সমর্থনে জনসভা। দ্বিতীয় সভা বেলা ১২ টায় মালতিপুরে। সেখানে মালতিপুর (Malatipur) ও রতুয়ার (Ratua) দুই প্রার্থী আব্দুর রহিম বক্সী ও সমর মুখোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন। তৃতীয় জনসভা গাজোলে (Gajole)। সেখানে প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা।
আরও পড়ুন : হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার
তিন জনসভার শেষে শনিবার বিকাল তিনটের সময় ইংরেজবাজারের (Englishbajar) প্রার্থী আশীষ কুণ্ডুর সমর্থনে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পদযাত্রা শুরু হবে রবীন্দ্রমূর্তি থেকে। এরপর ফোয়ারা মোড়, নেতাজি মোড়, পাকুড়তলা মোড় হয়ে সুকান্ত মোড়ে শেষ হবে পদযাত্রা। সম্প্রতি কলকাতায় এসআইআর এবং ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদের ইস্যুতে একাধিক পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। এবার শুরু হচ্ছে তাঁর জেলা স্তরের পদযাত্রা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
