কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,"এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে, কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। ভোটের পরে তুমি নিজেকে সামলাও। অনেক কেলেঙ্কারি আছে। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের কাটমানি কে খায়? যত কোম্পানি আছে, তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব একজনই তোলে।" নাম না করে গদ্দারের উদ্দেশে তিনি বলেন, "আপনারা এ বারে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, যদি পূর্ব মেদিনীপুর জেলা কোনও গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তা হলে সব আসনে, সব চক্রান্ত ব্যর্থ করে জোড়াফুলকে ভোট দিন।" তাঁর কোথায়,"তোমাদের এত অহঙ্কার, এক ভাই সাংসদ। তুমি বিধায়ক। আর এক ভাই বিধায়ক। পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারের এমএলএ ইলেকশনে আমি ছাড়া কেউ দাঁড়ায়নি।" আরও পড়ুন: তিন সপ্তাহ পার নিখোঁজ পরিচালক! কী পদক্ষেপ স্ত্রী মৌপিয়ার
Sponsored

দলনেত্রী আরও বলেন,"আমি এদের আজ নয়। দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করত। তার আগে তিন-চার বার করে হেরেছে। আমি অনেক দিয়েছি এই পরিবারকে। আর পারব না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে।" তাঁর কথায়,"এ বারেরও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই ৪০ জনকে নোটিস পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই ছ’বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে! আজ বলছ, এক হাজার তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে হবে।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন,"পুলিশকে আমি কোনওদিন দেখিনি যে তারা বিজেপির পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে। " মাতঙ্গিনী হাজরার নামটাও উল্টো বলছে বিজেপির নেতারা। তৃণমূল সুপ্রিমো বলেন, শিল্প এবং কৃষি আমার দুই ভাই বোন। তিনি বলেন, ১ কোটি ৩০ লাখ লোক একবছরে জগন্নাথ ধামে গিয়েছেন। তাঁর কথায়, অভিষেকই আগামীতে দায়িত্ব নিয়ে এখানে কাজ করবে।
দিঘাতে বড় হাসপাতাল হবে
বন্দর চালু হলে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা
হলদিয়ায় খেলনা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে
হলদিয়া মহকুমা হাসপাতালে SNCU, ADU ও ন্যায্যমূল্যের ওষুধের দোকান চালু
নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি
কাঁথি হাসপাতালে ২০০ থেকে ৩০০ শয্যায় সম্প্রসারণ
দিঘাতেও বড় হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা
হলদিয়ায় বিনিয়োগ
হলদিয়ায় ৫০ হাজার কোটির বেশি বিনিয়োগ করা হয়েছে
১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে
৩৩৪ একরের বেশি জমিতে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে জমি দেওয়া হয়েছে, তাদের বিনিয়োগ ২,৭৯০ কোটি টাকা
জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপলাইন প্রকল্পে ৪,১২৫ কোটি টাকা ব্যয় হয়েছে
হলদিয়ায় ইমামি গ্রুপের ভোজ্য তেল শোধনাগার—ভারতের অন্যতম বৃহত্তম ইউনিট
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
