দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত হবে এই অনুষ্ঠান। কলকাতা পুরসভা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে।
Sponsored

এ বছর ৩ মার্চ বাংলায় দোলযাত্রা পালিত হবে। অনুষ্ঠানে গান, নৃত্যসহ সাংস্কৃতিক পর্ব থাকবে। কলকাতার (Kolkata) মারওয়াড়ি ও গুজরাটি সম্প্রদায়ের তরফে ডান্ডিয়া নৃত্য পরিবেশনের সম্ভাবনাও রয়েছে। কলকাতা পুরসভা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলিকে আমন্ত্রণ জানাবে। একই ভাবে জেলা স্তরেও বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানাবে তথ্য ও সংস্কৃতি দফতর। আরও পড়ুন: সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির
দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন—সমস্ত সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত বছর ধনধান্য অডিটোরিয়ামে একই ধরনের অনুষ্ঠান হয়েছিল। এ বছর আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
