বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এলপিজির (LPG price hike) মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি।
Sponsored

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা থেকে বিমানে অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনের সময়ে বিপুল সংখ্যক বাহিনীর জওয়ান ও সরকারি কর্মী বাইরে থেকে এ রাজ্যে আসবেন। তাঁদের ব্যবস্থাপনা করতে গিয়ে যাতে রাজ্যের সাধারণ মানুষের গ্যাস সরবরাহে সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে কেন্দ্রকে। আরও পড়ুন: বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর
এর পরেই মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘বাংলায় যে গ্যাস উৎপাদন হয়, তা যেন বাইরে না যায়। বাইরে থেকে প্রায় ১০ লক্ষ মানুষ নির্বাচনের ডিউটিতে আসবেন। তাঁদের জন্য গ্যাস দিতে গিয়ে বাংলার মানুষের যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’’
এলপিজির মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, অতীতে গ্যাসের দাম বিপুল হারে বেড়েছে, ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। পাশাপাশি বিকল্প হিসেবে কেরোসিন সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। যদিও বর্তমানে অধিকাংশ মানুষই রান্নার জন্য গ্যাসের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেন মমতা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশোধনের নামে বহু নাম বাদ দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা প্রকাশ এবং জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি। বলেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম লক্ষ্য করে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্র ইতিমধ্যেই আশ্বাস দিয়েছে, ঘরোয়া উৎপাদন বৃদ্ধি করে চাহিদা মেটানো হবে। তার মধ্যেই রাজ্যের স্বার্থে গ্যাস সংরক্ষণে জোর দিলেন মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
