কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণমহানগর

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর দুটো নাগাদ যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। দলীয় নেতাকর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে মহানগরীতে আজ মহামিছিল হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাত থাকতেই লোকজন জমায়েত করতে শুরু করেন বলে খবর। যত সময় গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে। বৃহস্পতিবার যেভাবে ED-কে দিয়ে বিজেপি ডাকাতি করেছে তার প্রতিবাদে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন অসংখ্য ঘাসফুলের কর্মী সমর্থকরা। আজ কলকাতার মিছিলে জেলা থেকেও লোক আসবে বলে মনে করা হচ্ছে।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। পুরনো এক মামলার তদন্তে তল্লাশির নামে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল কেন্দ্রীয় সংস্থা বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। প্রতীকের বাড়ি এবং অফিস দুই জায়গাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন, তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে। সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন। বলেন, “তাঁদের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে। ভোটের আগে মনে পড়ে ভোট বন্দি নোট বন্দি। জেন্সি সারাক্ষণ খালি হামলা করবে। করছে লুট, বলছে ঝুট।“ মমতা সাফ জানান, “ভোটের আগে সব চুরি করে নিয়ে পালিয়েছে। বাড়িতে চুরি করতে এলে আমি আটকাব না? আঘাত করলে প্রত্যাঘাত হবে।“ এদিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে থেকে মিছিল শুরু হয়ে যাদবপুর ফাঁড়ি, প্রিন্স আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে মিছিল হাজরাতে শেষ হবে। থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →