পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ লর্ড সিনহা রোডের স্ট্রং রুমে (strong room) পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় চার ঘণ্টা তিনি সেখানে থাকেন। বেরিয়ে এসে তৃণমূল নেত্রী দাবি করেন, কমিশন যে প্রক্রিয়ায় সাখওয়াত মেমোরিয়ালে ইভিএম (EVM) ও পোস্টাল ব্যালট (postal ballot) রয়েছে, তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। সেক্ষেত্রে তিনি ভারপ্রাপ্ত আধিকারিকদের কিছু দাবিও জানিয়ে আসেন।
Sponsored

বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম পাহারায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কথা। তিনি জানান, ক্ষুদিরামে যা হয়েছে সেটা তো ঠিক নয়। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেটা সুরক্ষিত আছে কি না। আমার কাছে ৬-৭টা অভিযোগ (complaint) এসেছে বলেই তো ছুটে এসেছে। আমি এখানে ৪ ঘণ্টা থেকে গেলাম। তারপর একজনকে বসিয়ে আমি যাচ্ছি।
সাখওয়াত মেমোরিয়াল স্কুলে ঢোকার সময়ে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দেয় বলেও জানান ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। সেখানেই তিনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বোঝাতে সক্ষম হন, যে চার তলা স্কুল বাড়িতে ইভিএম সুরক্ষিত সেখানে নজরদারি স্কুলে বাইরে থেকে কোনওভাবেই করা সম্ভব নয়। তিনি জানান, যেভাবে একাধিক জায়গায় পোস্টাল ব্যালটে (postal ballot) কারসাজি হচ্ছে, তার জন্যই আমি ভাবলাম দেখে আসি। প্রথমে কেন্দ্রীয় বাহিনী (central force) আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর কারো থেকে তারা জেনে নিল যে আমরা ভিতরে ঢুকতে পারি। গণনাকেন্দ্র্রে সিলড রুমের বাইরে প্রার্থী ও তাঁর প্রধান এজেন্ট প্রবেশ করতে পারে। তার আগে তো স্কুলে ঢুকতেই দিচ্ছিল না। স্কুলের নিচে বসলে তবেই তো সিসিটিভিতে নজরদারি করা সম্ভব। ওয়েব কাস্টিংয়ের ফুটেজ দেখার অধিকার সংবাদ মাধ্যমেরও রয়েছে। সারা রাজ্যে বাইরে ওয়েব কাস্টিং দেখার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
কোনওভাবেই যে গণনার কারচুপি মেনে নেওয়া হবে না, সাখওয়াত মেমোরিয়ালের বাইরে থেকে স্পষ্ট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পষ্ট করে দেন, ভোটে আমাদের এজেন্টদের (agent) কত হয়রান করেছে। আমরা চাই না গণতন্ত্রের ভোট জবরদস্তি দখল যাতে না হয়। সম্পূর্ণ একপেশে হয়েছে। তারপরেও যদি ইভিএম মেশিন বা কাউন্টিং চুরি করার চেষ্টা চলে তাহলে আমরা আমাদের জীবন দিয়ে দাঁড়িয়ে যাব।
আরও পড়ুন : রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা
সেই সঙ্গে তিনি সব দলের এজেন্টদের স্ট্রং রুমে সুষ্ঠুভাবে থাকার জন্য একাধিক সুপারিশ কমিশনের আধিকারিকদের কাছে করেন। তিনি জানান, সাইক্লোনের সময়ে যাতে সব দলের এজেন্টরা বসার জায়গা পান, তাঁদের ভিজতে না হয়, তার জন্য ছাউনির অনুরোধ করেছি। আবার সারাদিন তাঁরা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। তাঁদের শৌচালয়ের প্রয়োজন সারাদিনে। সেক্ষেত্রে তাঁদের জন্য বায়ো টয়লেটের জন্যও সুপারিশ করেন তিনি। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখার জন্য ওয়েব কাস্টিংয়ের ফুটেজ যেন স্কুলের বাইরে দেখা যায়, তারও অনুরোধ করেন তিনি।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
