Site Logo

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

EBBS Desk·
দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার (Monday) বিকেলে যাদবপুরের (Jadavpur) সুকান্ত সেতু থেকে শুরু হয় তাঁর বিশাল পদযাত্রা। পাঁচটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুই ধারে, বাড়ির বারান্দা, ছাদ, জানলা সব জায়গায় ছিল মানুষের ভিড়। রাস্তায় জনসংযোগের মধ্যেই মোটরবাইকেও চড়তে দেখা যায় তাঁকে, যা ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়।সুকান্ত সেতু থেকে শুরু হওয়া এই মহামিছিল ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি পেরিয়ে ভবানীপুরের দিকে এগোয়। এদিন মিছিল মমতার সঙ্গে পা মেলান আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। ছিলেন সায়নী ঘোষ, টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায়, কসবার জাভেদ খান সহ একাধিক নেতা ও প্রার্থী। পাশাপাশি ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং হাজার হাজার কর্মী-সমর্থক। আরও পড়ুন: লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশেমিছিল শুরুর অনেক আগেই দক্ষিণ কলকাতার (South Kolkata) রাস্তায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন শুধু একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। বহু বাড়ির বারান্দা, ছাদ ও জানলায় দাঁড়িয়ে বাসিন্দারাও অধীর আগ্রহে নজর রাখছিলেন। তিনি হাত তুলে অভিবাদন জানালে পাল্টা শুভেচ্ছা জানান সকলেই। কোথাও তাঁকে গোলাপ ফুল দেওয়া হয়, কোথাও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

Sponsored

Sranchi In Article

এই মিছিলে একাধিক আবেগঘন মুহূর্তও ধরা পড়ে। এক বৃদ্ধার হাত ছুঁয়ে আশীর্বাদ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছোটদের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। ‘জয় বাংলা’ স্লোগানে ভরে ওঠে গোটা এলাকা। পাঁচটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এই মহামিছিল শেষ পর্যন্ত কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →