নির্লজ্জ বিজেপি-দালাল নির্বাচন কমিশন: তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু মমতার

“নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন“- তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার, দুপুর ২টোর আগেই ধর্না মঞ্চে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। জানান, বেলা চারটে থেকে ধর্না মঞ্চেই মিটিং শুরু হবে।
Sponsored

শুধু আইনি লড়াই নয়, SIR করে নির্বাচন কমিশনের (Election Commission) স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর দুটো থেকে ধর্নায় বসেছেন তিনি। এই মঞ্চে থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল সভানেত্রী। ধর্নায় বসেই বিরোধিতার সুর উঁচু তারে বেঁধে দেন মমতা বলেন, “প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরের জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে, অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে... লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন।“
এদিন ধর্নামঞ্চে রয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি, এসআইআর-এর কারণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন মমতার (Mamata Banerjee) ধর্না মঞ্চে। তৃণমূল সভানেত্রীর কথায়, “আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।“
বিজেপির (BJP) দালাল বলে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা বলেন, “লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।“ তিনি আরও বলেন, “দেখুন, এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভাল ভাবে বেঁচে আছেন।“
মমতা জানান , বিকেল ৪টে থেকে ধর্নামঞ্চ মিটিং শুরু হবে। এখন পরবর্তী কর্মসূচি তিনি কী ঘোষণা করেন-তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
