নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মমতার, নিশানা বিজেপির আইটি সেলকেও

গঙ্গাসাগর থেকে ফেরার পথে ফের SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “জীবিতদের মৃত করছে। নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে। আপনারা নিজেরা খতিয়ে দেখুন। আমাকে ভালবাসতে হবে না। মানুষকে ভালবাসুন।” বিজেপির (BJP) আইটি সেলকেও (IT Cell) নিশানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
Sponsored

বাংলায় চলা এসআইআর ইস্যুতে ক্ষুব্ধ মমতা বলেন, “SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন“। নির্বাচন কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও এদিন অভিযোগ মমতা। বিষয়টিকে সম্পূর্ণ ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলেও মন্তব্য করেন তিনি।
আরও খবর: জামিন পেতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ ‘বেপাত্তা’ বিডিও প্রশান্ত
Sponsored

কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে।” পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে। বলেন, ”যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না।”
Sponsored

গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, ”গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে।” যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে বলেও জানান মমতা। বলেন, ”পর্যাপ্ত বাস থাকছে মেলার জন্য। একটাই সিঙ্গেল টিকিটেই তাতে যাত্রা করা যাবে।”
Sponsored

Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
