দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই নিয়ে তাঁকে তীব্র খোঁচা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভাল করেছেন। স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময়ে গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন?”
Sponsored

এদিন সকালেই গঙ্গায় নৌকাবিহার করেন মোদি। এর পরে হাওড়া বিধানসভার দলীয় প্রার্থীদের হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই মোদিকে নিশানা করে বলেন, “কখনও ছাত্রছাত্রীকে অ্যাটাক করছো। কখনও মা-বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজ আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। ফটোশপিং। গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। স্বাগত। আমিও যান চন্দননগরে পুজোর সময়ে গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। চ্যালেঞ্জ করছি, আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়। আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না। আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন।”
এসআইআর নিয়ে মোদিকে নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, ”লোকের ভোটের তালিকা থেকে নাম কেটে দিয়েছেন, মহিলাদের উপর অত্যাচার করছেন মহিলাকে, যিনি ধর্ষণ করেন তাঁকে টিকিট দেন। আর আপনি বলেন বাংলা জ্বলছে। বাংলা জ্বলছে না বরং আপনি জ্বলছেন।”
প্রথমদফা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। মনে রাখবেন, আগেরবার যা সিট ছিল তার অর্ধেক ও পাবেন না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। হাওড়া স্টেশনকে ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়েছিলাম তুমি করনি। দক্ষিণেশ্বর, সাঁতরাগাছি সবই আমি করে দিয়েছি। বাংলাকে বদনাম করার আগে মনিপুর যাও, মনিপুর জ্বলছে, মনিপুরকে সামলাও। দিল্লির নয়ডা জ্বলছে বন্দুক দিয়ে নয়ডাকে শাসন করবে মেয়েরা যারা বেরোচ্ছে তাদের গলা টিপে মারছে।”
অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ”তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা হতে পারে কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও তোমার ইলেকশন নেই তুমি পার্টির হয়ে কাজ করছ। তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনি বলছেন যে ইলেকশন হয়ে গেলে পা উপরে করে আর মাথা নিচে করে ঝোলাবেন আর মারবেন এটা কি আপনার মুখে সাজে।”
তৃণমূলের কথায়, ”এত গর্জন বাংলা এসে করছেন যেন মনে হচ্ছে সাবসিটে আপনি জিতে গেছেন। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ সব জায়গায় গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। আমি রেল মিনিস্টার ছিলাম আমি চারবার রেল বাজেট প্লেস করেছি। ভোট দেওয়ার পরেও ভোটার স্লিপটা নিজেদের সঙ্গে রেখে দেবেন পরবর্তীকালে দেখানোর জন্য না হলে হয়তো আপনাদেরও পরে নাম কেটে দেবে- এদেরকে আমি বিশ্বাস করি না।”
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
