Site Logo

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

EBBS DESK·
বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) শপথগ্রহণ অনুষ্ঠানেও তাঁর ব্যতিক্রম হল না। রাজনৈতিক মতাদর্শে একেবারে বিপরীত মেরুতে থাকা বর্ষীয়ান রাজনীতিবিদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose) সামনের সারিতে এনে বসালেন মুখ্যমন্ত্রী। তবে, এই প্রথম নয়, এই দৃশ্যের সাক্ষী আগেও থেকেছে তৎকালীন রাজভবন। 

Sponsored

Sranchi In Article

রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্য ও শ্রদ্ধাবোধে কোনও খামতি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তা প্রমাণ হল। নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃতীয় সারিতে বসেছিলেন বিমান বসু (Biman Bose)। দেখেই এগিয়ে যান মুখ্যমন্ত্রী। বলেন, “বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না।” মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনটিই ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের। অনুষ্ঠানে পৌঁছনোর পরে জরুরি প্রয়োজনে বেরিয়ে যান ফিরহাদ। সেই খালি আসনেই নিজের হাতে মেয়রের বোর্ড সরিয়ে প্রবীণ সিপিআইএম নেতাকে চেয়ার এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে, এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির তরফে ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 

এর আগেও প্রকাশ্যে বিমান বসুর মুখোমুখি হলে তাঁকে সম্মান জানিয়েছেন মমতা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। শুধু প্রথম সারিতে জায়গা দেওয়াই নয়, বর্ষীয়ান বাম নেতার শরীরেরও খোঁজও নেন মমতা। এর আগেও রাজভবনের অনুষ্ঠানে একইভাবে বিমান বসুকে সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও খবরলোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →