Site Logo

”টার্গেট শুধু তৃণমূল, কোলাঘাটের রাস্তা আটকাচ্ছে গদ্দার”: তীব্র আক্রমণ তৃণমূল সভানেত্রীর, মন্তব্য শ্রীজাতকে নিয়েও

EBBS DESK·
”টার্গেট শুধু তৃণমূল, কোলাঘাটের রাস্তা আটকাচ্ছে গদ্দার”: তীব্র আক্রমণ তৃণমূল সভানেত্রীর, মন্তব্য শ্রীজাতকে নিয়েও

প্রথমদফার ভোটের আগের দিন সকালেই শোরগোল। সাহিত্যিক শ্রীজাতের বিরুদ্ধে না কি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই প্রসঙ্গে বুধবার, আমডাঙায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে এই বিষয় নিয়ে ফের নির্বাচন কমিশনকে (Election Commission) নিশানা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ”শুধু তৃণমূলকে টার্গেট করছেন আপনারা। ১০০০ জনের লিস্ট দিয়েছেন তৃণমূলের একজনকে গ্রেফতার করলে হাজার হাজার মা-বোনেরা বেরিয়ে আসবে।”

Sponsored

Sranchi In Article

এদিন শ্রীজাতর গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে মমতা (Mamata Banerjee)বলেন, ”সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে-মেসেজে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ, ‘আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে। আপনাকে গ্রেফতার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। এ আবার কী! বাইক চলবে না। রেল বন্ধ। এগুলো ইলেকশন কমিশন করছে। বাইরে থেকে তো এখানকার লোক ভোট দিতে আসছে। তাঁদের ভোট দিতে দেবেন না?”

দলনেত্রীর অভিযোগ, ”শুধু তৃণমূলকে টার্গেট করছেন আপনারা। ১০০০ জনের লিস্ট দিয়েছেন তৃণমূলের একজনকে গ্রেফতার করলে হাজার হাজার মা-বোনেরা বেরিয়ে আসবে।” মমতার কথায়, ”কারা এসব করছেন তারা কি ভুলে গেছেন আগামী দিনে কিন্তু এই বাংলার মাটিতেই আপনাদের কাজ করতে হবে। আপনাদের আমি ভালোবাসি সম্মান করি তাই এলাট করব আপনারা কারোর কথায় নাচবেন না। নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস আইএএস wbps থেকে শুরু করে সকলের একটা সম্মান আছে। নিরপেক্ষতা বজায় রাখুন। নিরপেক্ষভাবে কাজ করুন।”

নাম না করে দলবিরোধী বিজেপি বিধায়ককে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কাল থেকে বাবু, গদ্দার বাবু, পিরিতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না-পারে। আবার পশ্চিম মেদিনীপুরে রেল ব্লক করে দিয়েছে। রাস্তা ব্লক করে দিয়েছে। ভেবেছে দু’দিনের জমিদারি করবে। তবে আগামী দিনে জমিদারি করতে পারবে না। সকলে দল বেঁধে ভোট দিতে যাবেন।”

নির্বাচন কমিশনকে নিশানা করে রাজ্যবাসীকে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”মিলিটারি, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে তার দায়িত্ব আপনাদের নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে। যুদ্ধের সাঁজোয়া গাড়ি। বিজেপিকে জেতানোর জন্য বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন তুমি যুদ্ধের সাঁজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছ ওদের আমরা রেসপেক্ট করি। বিএসএফ, সিআরপিএফ, রেল, এভিয়েশন সবাইকে নামিয়েছো। সাজোয়া গাড়ি পর্যন্ত নিয়ে এসেছো। কেন গুলি চালাবে মানুষ হত্যা করবে? ভোটটা গণতন্ত্রের উৎসব মৃত্যুর জায়গা নয়।”

মুখ্যমন্ত্রী পরামর্শ, ”যদি কেউ অন্যায় করে তাহলে এফআইআর করবেন আর যদি পুলিশ এফআইআর না নেয় তাহলে অনলাইনে পাঠাবেন। অনলাইন যদি না নেয় তাহলে পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। দরকার হলে কেউ হাতে নিয়ে জমা দিয়ে আসবেন।”

ভোটার লিস্ট নিয়ে দলীয় কর্মীদের তৃণমূল সুপ্রিমোর পরামর্শ, ”আজ পর্যন্ত ভোটার লিস্ট বের করেছে! কত জনের নাম ঢুকিয়েছে আমরা এখনও তা জানি না। কিন্তু আগামিকাল যেখানে নির্বাচন সবাইকে বলব লিস্টটা দেখে নিতে। ওদের বলা হচ্ছে  ১০০জনের নাম উঠলে ২৫ জনকে স্লিপ দাও। আপনারা নিজের ওই ভোটার লিস্টের লিস্টটাকে অ্যাটাচ করুন। সাপ্লিমেন্টারি লিস্ট টাও এটাচ করুন। পার্টি থেকে স্লিপটা বাড়িতে পৌঁছে দিন।”

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →