আঘাত করলে প্রত্যাঘাত হবে: I-PAC-এ ইডি হানার প্রতিবাদে শুক্রবার পথে নামবেন মমতা

আইপ্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrjee)। বেলা ২টো নাগাদ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরা মোড়ে। মুখ্যমন্ত্রী জানান, ইডির এই অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকেই রাজ্যের ব্লকে ব্লকে মিছিল করে তৃণমূল। যেভাবে ইডিকে দিয়ে বিজেপি ডাকাতি করেছে, তার প্রতিবাদেই তৃণমূলের নেতা-কর্মীরা পথে নেমেছেন।
Sponsored

আইপ্যাকের (I-PAC) অফিসে তল্লাশির নামে ইডিকে ব্যবহার করে তৃণমূলের গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি বিজেপি ‘চুরি’ করেছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়ে তিনি দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন। বলেন, “তৃণমূলের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে। ভোটের আগে মনে পড়ে ভোট বন্দি নোট বন্দি। জেন্সি সারাক্ষণ খালি হামলা করবে। করছে লুট, বলছে ঝুট।“ মমতা সাফ জানান, “ভোটের আগে সব চুরি করে নিয়ে পালিয়েছে। বাড়িতে চুরি করতে এলে আমি আটকাব না?আঘাত করলে প্রত্যাঘাত হবে।“
আরও খবর: তদন্তে বাধা দেওয়ার অভিযোগ, মমতার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ ইডি
Sponsored

শুক্রবার দুটোর সময় যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের সামনে জমায়েত হবে। ওখান থেকে মিছিল (Rally) হবে। রুট নগরপালকে বলে পারমিশন নেওয়া হয়ে গিয়েছে। যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ার শাহ রোড হয়ে টালিগঞ্জ গড়িয়াহাট হয়ে রাসবিহারী হয়ে মিছিল হাজরাতে শেষ হবে। থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
