অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুর দুটো থেকে মেট্রো চ্যানেলে ধর্না অবস্থানে বসবেন তিনি। ধর্মতলায় এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এই মঞ্চ থেকেই বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা।
Sponsored

শুধু আইনি লড়াই নয়, SIR-এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণ আন্দোলনও চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ৬ মার্চ দুপুর দুটো থেকে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো। সেদিনই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। বহু মানুষ এখনও এসআইআরে বিবেচনাধীন। তাঁদের ভোটাধিকারের দাবিতে সাধারণ মানুষকে নিয়ে এই কর্মসূচি। মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবার রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। কর্মীদের জন্য স্থির করে দেবেন আগামীর রূপরেখা।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াই-আন্দোলনের গুরুত্বপূর্ণ ধর্মতলা। সিঙ্গুরে কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে ধর্মতলায় অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই অভিযানের প্রতিবাদে, গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেন মমতা। এর পর ২০২৬-এ বিধানসভা ভোটের আগে যখন এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে, তখন সেই ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্নায় বসছেন তৃণমূল সভানেত্রী।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
