Site Logo

ছাপ্পা দিতে এলে হাতপাখা-বেলন নিয়ে রুখে দাঁড়ান: মহিলাদের সতর্কবার্তা মমতার

EBBS DESK·
ছাপ্পা দিতে এলে হাতপাখা-বেলন নিয়ে রুখে দাঁড়ান: মহিলাদের সতর্কবার্তা মমতার

প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন- পুলিশের পোশাকে আসা কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি কর্মীদের ছাপ্পা রুখতে পুরুলিয়ার কাশীপুরের সভা থেকে সতর্কবার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার, দলীয় প্রার্থীদের সমর্থনে পর পর জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। পুরুলিয়ার প্রচার মঞ্চ থেকে একের পর তিরে বিজেপিকে (BJP) বিদ্ধ করেন তৃণমূল সভানেত্রী।

Sponsored

Sranchi In Article

আগের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার (Purulia) কাশীপুর (Kashipur) কেন্দ্রে জিতেছিলেন বিজেপির কমলাকান্ত হাঁসদা। কিন্তু তার পর থেকে এলাকার কোনও উন্নতি করেননি তিনি- অভিযোগ তৃণমূল সুপ্রিমো। এবার সেই আসনে সৌমেন বেলথরিয়াকে প্রার্থী করছে শাসক শিবির। এদিন তাঁর হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ”তৃণমূল সমুদ্র। জনতার সমুদ্র, তোমরা তো জলাশয়ও নও। সমুদ্রকে কী করে শুকিয়ে দেবে?”

এর পরেই বহিরাগতদের ছাপ্পা নিয়ে সতর্ক করেন মমতা (Mamata Benarjee)। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি কর্মীরা ছদ্মবেশে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তাঁর বার্তা, “পুলিশের পোশাক পরে কেউ যদি ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন।” মহিলা ভোটারদেরই প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে মমতা বলেন, “যে রাঁধে সে চুলও বাঁধে- তাই প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন।”

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →