Site Logo

সূচনা পর্বের আগেও তুমুল জটিলতা, অনেক প্রশ্ন নিয়েই শুরু হচ্ছে ISL

EBBS Desk·
সূচনা পর্বের আগেও তুমুল জটিলতা, অনেক প্রশ্ন নিয়েই শুরু হচ্ছে ISL

শনিবার থেকে শুরু হচ্ছে আইএসএল(ISL)। কিন্তু জটিলতা যেন কিছুতেই মিটেও মিছে না। এআইএফএফের(AIFF) একাংশ, ক্লাবগুলি এবং অবশ্যই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিরলস প্রচেষ্টায় অবশেষে মাঠে ফিরছে দেশের সর্বোচ্চ লিগ। চার্চিলকে কেন্দ্র করে ক্লাব জোটে ভাঙন ধরেছে। তাও আবার লিগ শুরুর দিনে।

Sponsored

Sranchi In Article

একদিন আগেই ফেডারেশনের কর্মসমিতিতে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চার্চিল ব্রাদার্সকে এই মরশুমের আইএসএলে অন্তর্ভুক্ত করা হবে না।২৪ ঘন্টা কাটতে না কাটতেই নাটকীয় পট পরিবর্তন।চার্চিলকে আইএসএলে অন্তর্ভুক্ত করার আবেদন করে চিঠি এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লির,আরও কিছু ক্লাবও এর সমর্থনে চিঠি দিতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু ক্লাব জোটের মধ্যে এই নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। আইএসএলের পরিচালন কমিটি থেকে সুনন্দ পুস্কর এবং ধ্রুব সুদ পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

আইএসএল ২০২৫-২৬ মরশুম শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে, ১৪টি ক্লাব একজোট হয়ে লিগের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটিকে সাসপেন্ড করেছে। কমিটির সদস্যদের পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে লিগের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ৭৫% ক্লাবের সম্মতি বাধ্যতামূলক। যদিও আজ নির্ধারিত সময়েই শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ।

লিগ শুরু হচ্ছে , অবশ্য থাকছে অনেক প্রশ্ন। যেমন, এখনও গঠিত হয়নি লিগের গভনিং কমিটি, বরং ক্লাবজোটের যে তিনি কর্তা অস্থায়ীভাবে লিগ পরিচালনার কাজ করছিলেন, সেখান থেকে দু'জন, এসসি দিল্লির ধ্রুব ও এফসি গোয়ার রবি পুষ্কর গতকালই পদত্যাগ করেছেন, নর্থইস্টের মন্দার তামানে আপাতত একমাত্র সদস্য। ক্লাবগুলি, লিগে অংশ নেওয়ার জন্য এআইএফএফের চ্যার্টারে এখনো সই করেনি, অনেক ক্লাবই খোলাখুলি বলে দিচ্ছে অংশগ্রহণের জন্য এক কোটি টাকা তারা দিতে পারবে না, সেক্ষেত্রে লিগ চালাতে এআইএফএফ অর্থসংস্থান কিভাব করে সেটাও দেখার।

মোহনবাগান-কেরল ব্লাস্টার্স ম্যাচে কড়া নিরাপত্তা থাকছে যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর জুড়ে। মোহনবাগান সমর্থকেরা দলের পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে যে কোন গেট দিয়েই ঢুকতে পারবেন। শুধুমাত্র ব্যানার বা ফেস্টুন নিয়ে ঢুকতে হলে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর থাকছে বিশেষ বাসের ব্যাবস্থা।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →