এর আগে সাক্ষাৎকারে মেরি বলেছিলেন, “সফল কেরিয়ার তো দূরের কথা। ওনলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াত। সত্যি কথা বলতে একটাও পয়সা উপার্জন করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিনরাত পড়ে পড়ে ঘুমোত। আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে। কিন্তু পরে দেখলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে।” পাল্টা কাদের সঙ্গে একাধিকবার বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন মেরি, সেই কথা প্রকাশ করে তিক্ততা চরম পর্যায়ে নিয়ে যান। আপাতত বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন মেরি। - - - - -View this post on Instagram
বিতর্কে ইতি টানলেন মেরি কম (Mary Kom)! প্রাক্তন স্বামীর সঙ্গে তীব্র কাদা ছোড়াছুড়ি চলছিল কয়েক সপ্তাহ ধরেই। বিবাহ বিচ্ছেদের পর একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগছিলেন। প্রাক্তন স্বামী কারুন ওনলাকে বেকার বলে কটাক্ষ করেছিলেন, পাল্টা মেরির বিরুদ্ধে বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে থাকার অভিযোগ করেন তাঁর প্রাক্তন স্বামী।
বিগত কয়েক সপ্তাহ ধরেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগার পর ক্ষমা চাইলেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করেন মেরি। ভিডিও বার্তায় বলেন, “ কাউকে আঘাত করতে চাইনি। সমাজে ভাঙন ধরানোর বা নেতিবাচক বার্তা দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না। শুরু থেকে আমার বিবাহিত জীবনে সমস্যা ছিল না। প্রথমের দিকে সব কিছুই ঠিক ছিল। কিন্ত সময় যত এগোল ততই সমস্যার সৃষ্টি হল। ফলে আমরা একে অপরের জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
2d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
2d ago







