একনাগাড়ে বৃষ্টি, তারমধ্যেই পুরীতে জগন্নাথের রথযাত্রায় (Jagannath's Rath Yatra in Puri) প্রতিবছর সামিল হন লক্ষ লক্ষ ভক্ত। দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশ থেকেও পুরী মন্দিরের রথের রশি ছুঁতে আসেন বহু পুণ্যার্থী। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে পুরীতে। বুধবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রথযাত্রার গোটা দিন ভালোই বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিন্তু সেই মারাত্মক ভিড়ে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হল এক ভক্তের। এবং অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তাঁদের সকলের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে সকাল থেকেই ছিল প্রচন্ড ভিড়। সূত্রের খবর, জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময়ে হুড়োহুড়ি (Rush) এবং মারাত্মক গরমের ফলে বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ছিলেন বছর ৪৫ এর এক ব্যাক্তি। তিনি জ্ঞান হারান। তাঁকে সঙ্গে সঙ্গে পুরী জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে (Ambulance) করে হাসপাতালে (Hospital) পাঠান। বেশিরভাগই শ্বাসকষ্ট, ক্লান্তি, ডিহাইড্রেশন (Dehydration) এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ে। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ (Puri District Hospital) একাধিক মেডিক্যাল সেন্টারে (Medical Center) ভর্তি করা হয়েছে। 

এই ঘটনাটি পরেই প্রশ্ন উঠছে রথযাত্রাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। যদিও প্রশাসন সূত্রে খবর, মন্দির চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছে বহু পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল এবং চিকিৎসক দল। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য বিশেষ ইভাকুয়েশন করিডর (Evacuation Corridor) বা উদ্ধারপথ আগে থেকে তৈরি রাখা হয়েছিল।