IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার মাহিশ পাথিরানাকে নিয়ে সমস্যা মিটছে না কেকেআরের(KKR)। আসি আসি করেও আসছেন না পাথিরানা। মঙ্গলবার পাওয়া গেল আরও বড় আপডেট।
Sponsored

একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুসারে, কেন্দ্রীয় চুক্তির ১৫ জনকে এখনও এনওসি দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেটে বোর্ড। তার মধ্যে রয়েছেন কেকেআরের মাথিশা পাথিরানা ছাড়াও আছেন লখনউ সুপার জায়ান্টসের ওয়ানিন্দু হাসরাঙ্গা। তাঁরা বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। ফলে পাথিরানার নাইট শিবিরে যোগদানের এখনই সম্ভাবনা নেই।
কেকেআরের পেস বোলিং বিভাগ দুর্বলতা প্রকাশ্যে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে, আবার চোটের কারণে হর্ষিত রানাও বাইরে। তবে মুস্তাফিজুরের পরিবর্তে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়া হয়েছে এবং রানার জায়গায় এসেছেন ভারতের নভদীপ সাইনি। এছাড়াও, কেকেআর এখনও আকাশ দীপকে পাচ্ছে না। গ্রিন এখনও বোলিং করার অনুমতি পাননি। এখন পাথিরানার দিকে তাকিয়ে নাইট শিবির। কিন্তু এখনও এনওসি পেলেন না লঙ্কান পেসার।
টি২০ বিশ্বকাপের সময়ে কাফ মাসলে চোট পান পাথিরানা। সেই চোট সারিয়ে ওঠার চেষ্টা করছেন পাথিরানা। যদিও এখনও তাঁর ফিটনেস ক্লিয়ারেন্সের নির্দিষ্ট দিনক্ষণ নেই, তবে আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পরীক্ষায় অংশ নেবেন। যদি তিনি পাশ করেন, তাহলে এপ্রিলের মাঝামাঝি সময়ে কেকেআরে যোগ দিতে পারেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
