ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। সমর্থন করেছে রিটেল ডিস্ট্রিবিউশন কেমিস্ট অ্যালায়েন্স। ফলে প্রায় ৭ থেকে ৮ লক্ষ ফার্মেসি বন্ধ রয়েছে। যদিও সংগঠনের তরফ থেকে বলা হয়েছে জরুরি পরিষেবা জারি থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১২ ঘণ্টা প্রতীকী ধর্মঘট বেঙ্গল কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (West Bengal chemist and druggist Association)। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত চলবে ধর্মঘট।
Sponsored

সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলি দেদার ওষুধ বিক্রি করছে অনলাইনে। বিক্রি হচ্ছে জাল ওষুধ। বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় নষ্ট হচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার জেরে দেশজুড়ে বহু মানুষ সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এটাতে পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ঘণ্টা নয়, তারা ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে। অর্থাৎ বাংলায় দুপুর বারোটার পর থেকে ওষুধের দোকান খোলা থাকবে।AIOCD অবশ্য জানিয়েছে, জরুরি পরিষেবার কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধের দোকানগুলিকে ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
